উদ্দীপকের আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো ।
উত্তর: পিতৃরাজ্য হারিয়ে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত ইরফান এবং মুঘল সম্রাট বাবর দুজনেই বিশেষ কৃতিত্বের অধিকারী। বাবর ১৪৯৪ খ্রিষ্টাব্দে তার পিতার মৃত্যুর পর ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। সিংহাসন লাভের পরপরই তিনি আত্মীয়-স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিস্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন । কিন্তু কিছু দিনের মধ্যেই সমরখন্দ তার হাতছাড়া হয়। ১৪৯৮ খ্রিষ্টাব্দে তিনি নিজ রাজ্য ফারগানা থেকেও বিতাড়িত হন। অদম্য বাবর ১৫০০ খ্রিষ্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন। কিন্তু ১৫০৩ খ্রিষ্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে আবার সেখান থেকে বিতাড়িত হন। ফারগানা থেকে বিতাড়িত হয়ে আশ্রয় ও সহায়-সম্বলহীন অবস্থায় ঘুরে বেড়ালেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ খ্রিষ্টাব্দে তিনি কাবুল দখল করে 'পাদশাহ' (বাদশাহ) উপাধি গ্রহণ করেন । অল্প সময়ের মধ্যে পুরো আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এরপর বাবর ভারতবর্ষে অভিযান পরিচালনার দিকে মনোযোগ দেন । এ সময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল । আভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন প্রাদেশিক শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। ইব্রাহিম লোদি বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে রাজ্যের প্রশাসনিক দুর্বলতার সুযোগে বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকের যুবক ইরফান তার পিতার রাজ্য থেকে বিতাড়িত হলেও নিজের প্রচেষ্টায় নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। একইভাবে ভাগ্য বিপর্যয়ের শিকার হয়েও বাবর অসীম সাহসিকতা এবং সুদৃঢ় মনোবল নিয়ে ভারতে শক্তিশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সুতরাং নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইরফান এবং বাবর উভয়ই বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো ।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর