উদ্দীপকের সম্রাট বাহাদুর 'ক'-এর সাথে কোন মুঘল শাসকের কোন নীতির সামঞ্জস্য পরিলক্ষিত হয় ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের সম্রাট বাহাদুর 'ক'-এর সাথে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতির সামঞ্জস্য পরিলক্ষিত হয়। অর্ধশতাব্দী রাজত্বকালে সম্রাট আকবরের গৃহীত উল্লেখযোগ্য নীতিগুলোর মধ্যে রাজপুত নীতি একটি। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থনের মাধ্যমে সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রাজপুত নীতি গ্রহণ করেন। এ নীতির বাস্তবায়নে তিনি রাজপুতদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। উদ্দীপকেও অনুরূপ প্রতিচ্ছবি লক্ষণীয়। উদ্দীপকে বর্ণিত সম্রাট বাহাদুর 'ক' তার সাম্রাজ্যের সকল শ্রেণির জনগণের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য একটি বিশেষ গোষ্ঠীর লোকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন। এ লক্ষ্যে তিনি বিশেষ গোষ্ঠীর রাজকন্যাকে বিয়ে করেন এবং নিজ পুত্রকেও বিয়ে দেন। বিশেষ গোষ্ঠীর লোকদের সামরিক ও বেসামরিক বিভাগে নিয়োগ দেন। এছাড়াও এই গোষ্ঠীর লোকদের মনোরঞ্জনের জন্য তাদের সাথে খোলাখুলিভাবে মিশতেন। ফলে সাম্রাজ্যে সুবাতাস বইতে শুরু করে। অনুরূপ ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ সম্রাট আকবর। তিনি ছিলেন উদারপন্থি ও অসাম্প্রদায়িক। ভারতবর্ষে সকল শ্রেণির জনগণের শুভেচ্ছা, সদিচ্ছা ও সম্প্রীতির ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার মানসে সহিষ্ণু, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক মনোবৃত্তিসম্পন্ন সম্রাট আকবর ভারতবর্ষের হিন্দু জাগরণের নেতৃত্বদানকারী রণদক্ষ ও নির্ভীক রাজপুতদের সহযোগিতা ও সহানুভূতি লাভে সচেষ্ট হন। সম্রাট আকবর ভারতে বিভিন্ন রাজপুত বংশের সাথে বৈবাহিক মিত্রতা স্থাপনে যত্নবান হন। তিনি সর্বপ্রথম অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধাবাঈকে বিবাহ করেন। ১৫৬৩ সালে তিনি তীর্থযাত্রীদের ওপর অর্পিত কর এবং জিজিয়া কর ব্যবস্থার বিলোপসাধন করেন। এর ফলে রাজপুতদের শুধু নিয়ন্ত্রণ নয়, বরং মুঘল সাম্রাজ্য বিস্তার ও স্থায়িত্বে রাজপুতদের সহায়তা লাভ সম্ভব হয়। সুতরাং বলা যায়, সম্রাট বাহাদুর 'ক' এর পদক্ষেপে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতিরই প্রতিফলন ঘটেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সম্রাট বাহাদুর 'ক'-এর সাথে কোন মুঘল শাসকের কোন নীতির সামঞ…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর