উদ্দীপকের কবিতার বিষয়বস্তু কোন মুঘল সম্রাটের স্থাপত্যকর্মের উপর ভিত্তি করে রচিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তু মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অমর স্থাপত্যকীর্তি তাজমহলের ওপর ভিত্তি করে রচিত। সম্রাট শাহজাহান ছিলেন খুবই সৌন্দর্যপিপাসু ও শিল্পীমনা মানুষ । ভারতের স্থাপত্যশিল্পে তার অবদান অপরিসীম। তার সময় নির্মিত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে তাজমহল সবচেয়ে বিখ্যাত। বস্তুত, তাজমহল তাকে অমর করে রেখেছে। উদ্দীপকে বর্ণিত “একবিন্দু নয়নের জল “হীরা মুক্তা-মাণিক্যের ঘটা...কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল'- কবিতাংশটি মুঘল সম্রাট শাহজাহানকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'শা-জাহান' কবিতার কয়েকটি পংক্তি। এতে রয়েছে তাজমহলের সঙ্গে জড়িয়ে থাকা অনির্বচনীয় সৌন্দর্য ও গভীর শোকের ইঙ্গিত। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির ওপর জগদ্বিখ্যাত এ সৌধটি নির্মাণ করেন। তাজমহলের নির্মাণকাজ শুরু হয় ১৬৩২ খ্রিষ্টাব্দে এবং শেষ হয় ১৬৫৩ সালে । ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে নির্মিত এ সমাধিসৌধটি শুধু মুঘল স্থাপত্যকলার এক অনুপম নিদর্শনই নয়, বরং স্ত্রীর প্রতি চিরন্তন ভালোবাসার এক উজ্জ্বল প্রতীক হিসেবেও স্বীকৃত। বিশ হাজার দক্ষ কারিগর দীর্ঘ বাইশ বছর পরিশ্রম করে শাহজাহানের স্বপ্নের বাস্তব রূপ দেন। এর মূল পরিকল্পনাকারী ছিলেন শিল্পী ইসফানদিয়ার রুমী এবং প্রধান স্থপতি ইরানের ঈসা সিরাজী। পুরোপুরি শুভ্র মর্মর পাথরে নির্মিত তাজমহলকে ঐতিহাসিক হ্যাভেল ভারতের 'ভেনাস ডি মিলো' বলে অভিহিত করেছেন। ইন্দো-পারসিক রীতির সংমিশ্রণে নির্মিত এ স্থাপনাটি বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। একবিংশ শতকেও এটি নতুন সপ্তাশ্চর্যের একটি হিসেবে মনোনীত। অমর প্রেমের প্রতীক হিসেবে খ্যাত তাজমহল । পর্যটকদের কাছেও ভারতের সবচেয়ে জনপ্রিয় স্থাপনা এটি। তাজমহল আমাদের কাছে সবচেয়ে শিল্পানুরাগী মুঘল সম্রাট শাহজাহান ও প্রয়াত স্ত্রীর প্রতি তার অনিঃশেষ ভালোবাসাকেই তুলে ধরে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের কবিতার বিষয়বস্তু কোন মুঘল সম্রাটের স্থাপত্যকর্মের উপর ভি…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর