শেয়ারFacebookWhatsApp

স্থাপত্য শিল্পে উক্ত শাসকের অবদান মূল্যায়ন করো।

উত্তর: সম্রাট শাহজাহান স্থাপত্য শিল্পের ক্ষেত্রে অপরিসীম কৃতিত্বের অধিকারী। ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা। ঐতিহাসিকেরা তাকে স্থাপত্যের রাজপুত্র' বলে অভিহিত করেছেন। তার সময়ে স্থাপত্যশিল্পের উৎকর্ষতার কারণে তার রাজত্বকালকে ঐতিহাসিকগণ মুঘল শাসনের 'স্বর্ণযুগ' বলে আখ্যায়িত করেন । সম্রাট শাহজাহান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যশিল্প ভারতের আগ্রায় অবস্থিত 'তাজমহল' নির্মাণ করেন। এর স্থাপত্যিক উপকরণের সুবিন্যাস, অলংকরণের সূক্ষ্মতা ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। সম্রাট শাহজাহানের শিল্পানুরাগের আরেকটি অপূর্ব নিদর্শন হলো 'ময়ূর সিংহাসন'। সম্রাট শাহজাহান আগ্রা দুর্গে দেওয়ান-ই-আমের উত্তরে শ্বেতপাথর দ্বারা মতি মসজিদ নির্মাণ করেন। তাছাড়া তিনি দিল্লিতে সুরক্ষিত লাল কেল্লা নির্মাণ করেন। দিল্লির জামে মসজিদ তার অন্যতম এক কীর্তি। সম্রাট শাহজাহানের সময় নির্মিত শিশমহল ও জুঁইমহল ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুশোভিত রাজকীয় আবাসগৃহ। আগ্রা দুর্গের অভ্যন্তরে তিনি মুসাম্মাম বুরুজ নামে অপূর্ব সুন্দর একটি প্রকোষ্ঠ তৈরি করেন। তাছাড়া সম্রাট শাহজাহান দিল্লি, আগ্রা, লাহোর, কাবুল, কাশ্মির, আজমির ও আহমেদাবাদের সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করেন। এ ছাড়া নিজামউদ্দিন আউলিয়ার মাজার, লওখাল, খাওয়ারগাহ, শালিমার উদ্যান প্রভৃতি তার স্থাপত্যশিল্পের অপূর্ব নিদর্শন । পরিশেষে বলা যায়, সম্রাট শাহজাহানও স্থাপত্যশিল্পে অনন্য অবদান রেখেছেন

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

স্থাপত্য শিল্পে উক্ত শাসকের অবদান মূল্যায়ন করো।

উদ্দীপক

'একবিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল”

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

শেরশাহের বাল্য নাম ফরিদ।

উত্তর

কবুলিয়ত ও পাট্টা বলতে ভূমির ওপর প্রজাদের স্বত্ব (অধিকার) রক্ষার জন্য ভারতবর্ষের সম্রাট শেরশাহের (১৪৭২-১৫৪৫ খ্রি.) প্রবর্তিত এক অভিনব ব্যবস্থাকে বোঝায়। পাট্টা ছিল জমির অধিকার সংক্রান্ত দলিল। জমির ওপর কৃষকের অধিকার স্বীকার করে সরকারের পক্ষ হতে পাট্টা দেওয়া হতো । অন্যদিকে প্রদেয় করসহ ভূমিতে নিজের দায় ও কর্তব্য বর্ণনা করে কৃষক রাষ্ট্রকে কবুলিয়ত নামক দলিল সম্পাদন করে দিতেন।

উত্তর

উদ্দীপকের বিষয়বস্তু মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অমর স্থাপত্যকীর্তি তাজমহলের ওপর ভিত্তি করে রচিত। সম্রাট শাহজাহান ছিলেন খুবই সৌন্দর্যপিপাসু ও শিল্পীমনা মানুষ । ভারতের স্থাপত্যশিল্পে তার অবদান অপরিসীম। তার সময় নির্মিত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে তাজমহল সবচেয়ে বিখ্যাত। বস্তুত, তাজমহল তাকে অমর করে রেখেছে। উদ্দীপকে বর্ণিত “একবিন্দু নয়নের জল “হীরা মুক্তা-মাণিক্যের ঘটা...কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল'- কবিতাংশটি মুঘল সম্রাট শাহজাহানকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'শা-জাহান' কবিতার কয়েকটি পংক্তি। এতে রয়েছে তাজমহলের সঙ্গে জড়িয়ে থাকা অনির্বচনীয় সৌন্দর্য ও গভীর শোকের ইঙ্গিত। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির ওপর জগদ্বিখ্যাত এ সৌধটি নির্মাণ করেন। তাজমহলের নির্মাণকাজ শুরু হয় ১৬৩২ খ্রিষ্টাব্দে এবং শেষ হয় ১৬৫৩ সালে । ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে নির্মিত এ সমাধিসৌধটি শুধু মুঘল স্থাপত্যকলার এক অনুপম নিদর্শনই নয়, বরং স্ত্রীর প্রতি চিরন্তন ভালোবাসার এক উজ্জ্বল প্রতীক হিসেবেও স্বীকৃত। বিশ হাজার দক্ষ কারিগর দীর্ঘ বাইশ বছর পরিশ্রম করে শাহজাহানের স্বপ্নের বাস্তব রূপ দেন। এর মূল পরিকল্পনাকারী ছিলেন শিল্পী ইসফানদিয়ার রুমী এবং প্রধান স্থপতি ইরানের ঈসা সিরাজী। পুরোপুরি শুভ্র মর্মর পাথরে নির্মিত তাজমহলকে ঐতিহাসিক হ্যাভেল ভারতের 'ভেনাস ডি মিলো' বলে অভিহিত করেছেন। ইন্দো-পারসিক রীতির সংমিশ্রণে নির্মিত এ স্থাপনাটি বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। একবিংশ শতকেও এটি নতুন সপ্তাশ্চর্যের একটি হিসেবে মনোনীত। অমর প্রেমের প্রতীক হিসেবে খ্যাত তাজমহল । পর্যটকদের কাছেও ভারতের সবচেয়ে জনপ্রিয় স্থাপনা এটি। তাজমহল আমাদের কাছে সবচেয়ে শিল্পানুরাগী মুঘল সম্রাট শাহজাহান ও প্রয়াত স্ত্রীর প্রতি তার অনিঃশেষ ভালোবাসাকেই তুলে ধরে।

উত্তর

সম্রাট শাহজাহান স্থাপত্য শিল্পের ক্ষেত্রে অপরিসীম কৃতিত্বের অধিকারী। ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা। ঐতিহাসিকেরা তাকে স্থাপত্যের রাজপুত্র' বলে অভিহিত করেছেন। তার সময়ে স্থাপত্যশিল্পের উৎকর্ষতার কারণে তার রাজত্বকালকে ঐতিহাসিকগণ মুঘল শাসনের 'স্বর্ণযুগ' বলে আখ্যায়িত করেন । সম্রাট শাহজাহান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যশিল্প ভারতের আগ্রায় অবস্থিত 'তাজমহল' নির্মাণ করেন। এর স্থাপত্যিক উপকরণের সুবিন্যাস, অলংকরণের সূক্ষ্মতা ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। সম্রাট শাহজাহানের শিল্পানুরাগের আরেকটি অপূর্ব নিদর্শন হলো 'ময়ূর সিংহাসন'। সম্রাট শাহজাহান আগ্রা দুর্গে দেওয়ান-ই-আমের উত্তরে শ্বেতপাথর দ্বারা মতি মসজিদ নির্মাণ করেন। তাছাড়া তিনি দিল্লিতে সুরক্ষিত লাল কেল্লা নির্মাণ করেন। দিল্লির জামে মসজিদ তার অন্যতম এক কীর্তি। সম্রাট শাহজাহানের সময় নির্মিত শিশমহল ও জুঁইমহল ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুশোভিত রাজকীয় আবাসগৃহ। আগ্রা দুর্গের অভ্যন্তরে তিনি মুসাম্মাম বুরুজ নামে অপূর্ব সুন্দর একটি প্রকোষ্ঠ তৈরি করেন। তাছাড়া সম্রাট শাহজাহান দিল্লি, আগ্রা, লাহোর, কাবুল, কাশ্মির, আজমির ও আহমেদাবাদের সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করেন। এ ছাড়া নিজামউদ্দিন আউলিয়ার মাজার, লওখাল, খাওয়ারগাহ, শালিমার উদ্যান প্রভৃতি তার স্থাপত্যশিল্পের অপূর্ব নিদর্শন । পরিশেষে বলা যায়, সম্রাট শাহজাহানও স্থাপত্যশিল্পে অনন্য অবদান রেখেছেন
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।