শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মুঘল-আফগান যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো।

উত্তর: মুঘল আফগান যুদ্ধের ফলাফল ছিল সুদৃঢ়প্রসারী। কেননা এ যুদ্ধের ফলেই মুঘলরা দীর্ঘ ১৫ বছর রাজ্যহারা ছিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন হুমায়ূন। তার নামের অর্থ সৌভাগ্যবান হলেও তার নাম কখনো তার সাথে সুবিচার করেনি। সিংহাসনে আরোহণ করে তিনি আত্মীয়-স্বজন ও ভাইদের বিরোধিতার সম্মুখীন হন। এমনকি প্রয়োজনীয় মুহূর্তে তাদের সাহায্য লাভ করেননি। ফলে হুমায়ুন চৌসা ও কনৌজের যুদ্ধে আফগান দলপতি শেরশাহের নিকট পরাজিত হয়ে রাজ্যহারা হন। যার দরুন মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেন টেনে শেরশাহ ভারতে শুরু আফগান বংশের শাসনের সূত্রপাত করেন। উদ্দীপকেও এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়। পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘল আফগান দ্বন্দ্বের সূত্রপাত হয়। ১৫২৬ সালে বাবর আফগান সেনাপতি ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট হুমায়ুনের সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। সম্রাট হুমায়ুনের সময় আফগানরা সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ফলে হুমায়ুন আফগান নেতা শেরশাহের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। কিন্তু ভ্রাতৃবিদ্রোহ, আত্মীয়স্বজনদের শত্রুতা ও ব্যক্তিগত দুর্বলতার কারণে ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিষ্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে পরাজিত হন। ভারতের ইতিহাসে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধকে অন্যতম মীমাংসাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। বস্তুত ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে মুঘল- আফগান যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল এ যুদ্ধের মাধ্যমে তার নিষ্পত্তি হয়। ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় । হুমায়ুন সিংহাসনচ্যুত হয়ে ১৫৫৫ খ্রি. পর্যন্ত অসহায় পলাতকদের মতো দেশ-দেশান্তরে ঘুরে বেড়ান । সার্বিক আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের একটি যতি চিহ্ন এঁকে শেরশাহের নেতৃত্বে আফগানরা সম্রাট হুমায়ুনকে রাজ্যহারা করিয়ে দীর্ঘ ১৫ বছর শাসন করেন তা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মুঘল-আফগান যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো।

উদ্দীপক

এক মুঘল সম্রাট বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন 'জান্নাতাবাদ'। সম্রাট হিসেবে রাষ্ট্র পরিচালনায় তিনি প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীকালে তিনি আফগান নেতা সোলায়মানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন । তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

১৫৫৬ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

বৈরাম খান ছিলেন সম্রাট আকবরের সাম্রাজ্যের প্রধান উজির। খান-ই-খানান উপাধি প্রাপ্ত বৈরাম খান ছিলেন বর্তমান আফগানিস্তানের বাদাখশানের অধিবাসী। শিয়া মতাবলম্বী বৈরাম খানের পিতা সাইফ আলী বেগ এবং পিতামহ উভয়েই বাবরের অধীনে চাকরি করতেন। বৈরামখান ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা এবং অভিজ্ঞ শাসক। সম্রাট বাবরের শাসনামলে বৈরাম খান মুঘল সেনাবাহিনীতে যোগদান করেন। মুঘল রাজ পরিবারের প্রতি বৈরাম খানের বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত। হুমায়ুনের দুর্দিনে বৈরাম খান তার পাশে থেকে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধারে সহায়তা করেন। এছাড়াও সম্রাট আকবরের অভিভাবক হিসেবে চরম দুর্দিনে তিনি তাকে সর্বোতভাবে সাহায্য করে মুঘল সাম্রাজ্যের একটি শক্তিশালী ভিত রচনা করতে ভূমিকা রাখেন। বৈরাম খান ১৫৬১ খ্রিস্টাব্দে নিহত হন।

উত্তর

উদ্দীপকের সাথে ভারতবর্ষের মুঘল সম্রাট হুমায়ুনের মিল রয়েছে। ভারতবর্ষে মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ূন উল্লেখযোগ্য। তার নামের অর্থ ভাগ্যবান হলেও তার মতো হতভাগ্য সম্রাট ইতিহাসে খুব কমই রয়েছে। সিংহাসনে আরোহণের পরপরই শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে তিনি রাজ্যহারা হন। তবে ১৫৫৫ খ্রিস্টাব্দে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকেও অনুরূপ চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত এক মুঘল সম্রাট বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন জান্নাতাবাদ তিনি রাষ্ট্র পরিচালনায় প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে আফগান নেতা সোলায়মানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন। তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এ সম্রাটের সাথে সম্রাট হুমায়ুনের ঘটনা সাদৃশ্যপূর্ণ । তিনি ১৫৪০ খ্রিষ্টাব্দে সংঘটিত কনৌজের যুদ্ধে আফগান নেতা শেরশাহের কাছে মর্মান্তিকভাবে পরাজিত হন। সিংহাসনচ্যুত হয়ে তিনি ১৫৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অসহায় পলাতকের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। শেরশাহের বিরাগভাজন হওয়ার ভয়ে ভাইদের কাছেও আশ্রয় পেতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি পারস্যের সম্রাটের দরবারে আশ্রয় পান। পারস্য সম্রাট শাহ তাহমাসপের সহযোগিতায় তিনি ১৫৪৫ খ্রিস্টাব্দে কাবুল ও কান্দাহার অধিকার করেন। এরপর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। এ সময় শেরশাহের মৃত্যুতে আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে তিনি ভারতে প্রবেশ করে ১৫৫৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লাহোর অধিকার করেন। সরহিন্দের যুদ্ধে সিকান্দার শুরকে পরাজিত করে একই বছর জুলাই মাসে দিল্লি ও আগ্রা অধিকার করে পুনরায় সিংহাসনে আরোহণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে মুঘল সম্রাট হুমায়ূন এর সাদৃশ্য রয়েছে।

উত্তর

মুঘল আফগান যুদ্ধের ফলাফল ছিল সুদৃঢ়প্রসারী। কেননা এ যুদ্ধের ফলেই মুঘলরা দীর্ঘ ১৫ বছর রাজ্যহারা ছিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন হুমায়ূন। তার নামের অর্থ সৌভাগ্যবান হলেও তার নাম কখনো তার সাথে সুবিচার করেনি। সিংহাসনে আরোহণ করে তিনি আত্মীয়-স্বজন ও ভাইদের বিরোধিতার সম্মুখীন হন। এমনকি প্রয়োজনীয় মুহূর্তে তাদের সাহায্য লাভ করেননি। ফলে হুমায়ুন চৌসা ও কনৌজের যুদ্ধে আফগান দলপতি শেরশাহের নিকট পরাজিত হয়ে রাজ্যহারা হন। যার দরুন মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেন টেনে শেরশাহ ভারতে শুরু আফগান বংশের শাসনের সূত্রপাত করেন। উদ্দীপকেও এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়। পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘল আফগান দ্বন্দ্বের সূত্রপাত হয়। ১৫২৬ সালে বাবর আফগান সেনাপতি ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট হুমায়ুনের সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। সম্রাট হুমায়ুনের সময় আফগানরা সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ফলে হুমায়ুন আফগান নেতা শেরশাহের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। কিন্তু ভ্রাতৃবিদ্রোহ, আত্মীয়স্বজনদের শত্রুতা ও ব্যক্তিগত দুর্বলতার কারণে ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিষ্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে পরাজিত হন। ভারতের ইতিহাসে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধকে অন্যতম মীমাংসাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। বস্তুত ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে মুঘল- আফগান যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল এ যুদ্ধের মাধ্যমে তার নিষ্পত্তি হয়। ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় । হুমায়ুন সিংহাসনচ্যুত হয়ে ১৫৫৫ খ্রি. পর্যন্ত অসহায় পলাতকদের মতো দেশ-দেশান্তরে ঘুরে বেড়ান । সার্বিক আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের একটি যতি চিহ্ন এঁকে শেরশাহের নেতৃত্বে আফগানরা সম্রাট হুমায়ুনকে রাজ্যহারা করিয়ে দীর্ঘ ১৫ বছর শাসন করেন তা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।