উদ্দীপকের শাসন ব্যবস্থার সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসন ব্যবস্থার মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের শাসন ব্যবস্থার সাথে ভারতীয় উপমহাদেশের মুঘল শাসনামলের শাহজাহানের শাসন ব্যবস্থার মিল পাওয়া যায়। শাহজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র। ১৬২৭ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যুর সাথে সাথে সিংহাসনেকে কেন্দ্র করে উত্তরাধিকার সংগ্রাম শুরু হয়। কনিষ্ঠ পুত্র শাহরিয়ার এবং শাহজাহানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে নানা নাটকীয়তায় ১৬২৮ সালে সম্রাট হিসেবে শাহজাহানে অভিষেক হয়। তিনি অক্লান্ত পরিশ্রমের দ্বারা সকল বিপদ কাটিয়ে ওঠেন এবং স্থাপত্য শিল্পের বিকাশে খ্যাত অর্জন করেন, যা উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও প্রকাশ পেয়েছে। সম্রাট শাহজাহান সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই বেশ কয়েকটি বিদ্রোহ দমন করেন। এর মধ্যে জুঝুর সিংহের বিদ্রোহ, খানজাহান, লোদির বিদ্রোহ, পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান প্রভৃতি। সকল বিদ্রোহ দমন করে তিনি সম্প্রসারণ নীতি গ্রহণ করেন। তিনি আহমদ নগর, বিজাপুর, গেঠলকুণ্ডা প্রভৃতি স্থান অধিকার করেন। এছাড়াও তিনি উত্তর- পশ্চিম সীমান্ত নীতি, মধ্য এশিয়া নীতি গ্রহণ করেন। সম্রাট শাহজাহান এর শাসনামল সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে স্থাপত্য শিল্পের বিকাশের জন্য। তার সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি তাজমহল। তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির ওপর ১৬৩২ সালে ও জগদ্বিখ্যাত ইমারতটি নির্মাণ করেন। এছাড়াও 'হীরামহল' 'মতিমহল' 'রঙমহল' শীষমহল' ও নিজামউদ্দিন আওলিয়ার সমাধিসৌধ উল্লেখযোগ্য। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শাসন ব্যবস্থা যেন মুঘল আমলে সম্রাট শাহজাহানেরই প্রতিচ্ছবি
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শাসন ব্যবস্থার সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসন ব্যবস্থার…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর