শেয়ারFacebookWhatsApp

উক্ত শাসন ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল ? বর্ণনা করো ।

উত্তর: মুঘল শাসন ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছিল। মুঘল সাম্রাজ্য ভারতে প্রায় ৩০০ বছর (১৫২৬-১৮৫৮) শাসনকার্য পরিচালনা করে। দীর্ঘ সময়ের এই শাসনামলে মুঘলদের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা ভারতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। মুঘল আমলের শাসন ব্যবস্থা ছিল দুটি ভাগে বিভক্ত। কেন্দ্রীয় ও প্রাদেশিক। মুঘলদের কেন্দ্রীয় সরকারের প্রধান ছিলেন সম্রাট। মূলত তাকে ঘিরেই সমগ্র প্রশাসন যন্ত্র আবর্তিত হতো। সম্রাট ছিলেন সাম্রাজ্যের সকল নির্বাহী ক্ষমতার উৎস। নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হলেও সম্রাটরা স্বেচ্ছাচারী ছিলেন না। বেশির ভাগ ক্ষেত্রেই তারা ছিলেন প্রজাহিতৈষী মুঘল আমলের কেন্দ্রীয় দপ্তরে ছিল ওকিল, দিওয়ান, মীর বকশি, মীর সামান কাজি-উল-কুজ্জাত প্রভৃতি প্রশাসক। প্রাদেশিক শাসন ব্যবস্থায় ছিল- সুবেদার, দিওয়ান, সদর ও কাজী, বকশি, সরকার পরগনা ও গ্রাম প্রশাসন প্রভৃতি। মুঘল আমলে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সন্তুষজনক। বৈদেশিক পর্যটকেরা মুঘল দরবারের ঐশ্বর্য এবং মানুষের অর্থনৈতিক অবস্থা স্বচক্ষে দেখে ভূয়াসী প্রশংসা করে গেছেন। স্থলপথ ও জলপথ উভয় পথেই ব্যবসা-বাণিজ্য করার জন্য ছিল উত্তম ব্যবস্থাপনা। ব্যবসা ও অর্থনৈতিক কার্যাবলি পরিচালনার জন্য ছিল দাম, পয়সা, অথবা ফুলুস নামক মুদ্রা ব্যবস্থা। মুঘল আমলে অর্থনীতির প্রধান উপজীবিকা ছিল কৃষি। শিল্পোৎপাদিত দ্রব্যাদির প্রাচুর্যও এ সময় লক্ষণীয়। মুঘল আমলে গ্রাম্য জীবনের রাজস্ব আদায়ের ব্যাপারে গ্রাম্য প্রধানরা রায়ত ও সরকারি কর্মচারীদের মধ্যে মধ্যস্থতা করতো। গ্রামের ছোটোখাটো ঝগড়া-বিবাদ গ্রামের বয়োজ্যেষ্ঠরাই মীমাংসা করেছিলেন । উপরের আলোচনা থেকে বলা যায়, মুঘলদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ছিল তাৎপর্যবহ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত শাসন ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে…

উদ্দীপক

আব্দুল কাদের তার বাবা ও দাদার স্নেহভাজন ও প্রিয়পাত্র ছিলেন। তাই পিতার মৃত্যুর পর তাকেই রসুলপুরের শাসক নিযুক্ত করা হয়। রসুলপুরের শাসক নিযুক্ত হয়ে আব্দুল বিপদের সম্মুখীন হন। অক্লান্ত পরিশ্রমের দ্বারা তিনি সকল বিপদ কাটিয়ে ওঠেন এবং বিরোধীদের দমন করতে সক্ষম হন। অতঃপর তিনি নতুন নতুন অনেক অঞ্চল দখল করেন। উপরন্তু তিনি স্থাপত্য শিল্পেরও প্রভূত উন্নতি ও বিকাশ সাধন করেন ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ।

উত্তর

পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নিদর্শন তখনকার মূল্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল । সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের ওপর ছিল একটি কারুকার্যমণ্ডিত চন্দ্রাতপ। প্রতিটি স্তম্ভের শীর্ষে ছিল মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞান ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

উত্তর

উদ্দীপকের শাসন ব্যবস্থার সাথে ভারতীয় উপমহাদেশের মুঘল শাসনামলের শাহজাহানের শাসন ব্যবস্থার মিল পাওয়া যায়। শাহজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র। ১৬২৭ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যুর সাথে সাথে সিংহাসনেকে কেন্দ্র করে উত্তরাধিকার সংগ্রাম শুরু হয়। কনিষ্ঠ পুত্র শাহরিয়ার এবং শাহজাহানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে নানা নাটকীয়তায় ১৬২৮ সালে সম্রাট হিসেবে শাহজাহানে অভিষেক হয়। তিনি অক্লান্ত পরিশ্রমের দ্বারা সকল বিপদ কাটিয়ে ওঠেন এবং স্থাপত্য শিল্পের বিকাশে খ্যাত অর্জন করেন, যা উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও প্রকাশ পেয়েছে। সম্রাট শাহজাহান সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই বেশ কয়েকটি বিদ্রোহ দমন করেন। এর মধ্যে জুঝুর সিংহের বিদ্রোহ, খানজাহান, লোদির বিদ্রোহ, পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান প্রভৃতি। সকল বিদ্রোহ দমন করে তিনি সম্প্রসারণ নীতি গ্রহণ করেন। তিনি আহমদ নগর, বিজাপুর, গেঠলকুণ্ডা প্রভৃতি স্থান অধিকার করেন। এছাড়াও তিনি উত্তর- পশ্চিম সীমান্ত নীতি, মধ্য এশিয়া নীতি গ্রহণ করেন। সম্রাট শাহজাহান এর শাসনামল সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে স্থাপত্য শিল্পের বিকাশের জন্য। তার সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি তাজমহল। তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির ওপর ১৬৩২ সালে ও জগদ্বিখ্যাত ইমারতটি নির্মাণ করেন। এছাড়াও 'হীরামহল' 'মতিমহল' 'রঙমহল' শীষমহল' ও নিজামউদ্দিন আওলিয়ার সমাধিসৌধ উল্লেখযোগ্য। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শাসন ব্যবস্থা যেন মুঘল আমলে সম্রাট শাহজাহানেরই প্রতিচ্ছবি

উত্তর

মুঘল শাসন ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছিল। মুঘল সাম্রাজ্য ভারতে প্রায় ৩০০ বছর (১৫২৬-১৮৫৮) শাসনকার্য পরিচালনা করে। দীর্ঘ সময়ের এই শাসনামলে মুঘলদের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা ভারতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। মুঘল আমলের শাসন ব্যবস্থা ছিল দুটি ভাগে বিভক্ত। কেন্দ্রীয় ও প্রাদেশিক। মুঘলদের কেন্দ্রীয় সরকারের প্রধান ছিলেন সম্রাট। মূলত তাকে ঘিরেই সমগ্র প্রশাসন যন্ত্র আবর্তিত হতো। সম্রাট ছিলেন সাম্রাজ্যের সকল নির্বাহী ক্ষমতার উৎস। নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হলেও সম্রাটরা স্বেচ্ছাচারী ছিলেন না। বেশির ভাগ ক্ষেত্রেই তারা ছিলেন প্রজাহিতৈষী মুঘল আমলের কেন্দ্রীয় দপ্তরে ছিল ওকিল, দিওয়ান, মীর বকশি, মীর সামান কাজি-উল-কুজ্জাত প্রভৃতি প্রশাসক। প্রাদেশিক শাসন ব্যবস্থায় ছিল- সুবেদার, দিওয়ান, সদর ও কাজী, বকশি, সরকার পরগনা ও গ্রাম প্রশাসন প্রভৃতি। মুঘল আমলে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সন্তুষজনক। বৈদেশিক পর্যটকেরা মুঘল দরবারের ঐশ্বর্য এবং মানুষের অর্থনৈতিক অবস্থা স্বচক্ষে দেখে ভূয়াসী প্রশংসা করে গেছেন। স্থলপথ ও জলপথ উভয় পথেই ব্যবসা-বাণিজ্য করার জন্য ছিল উত্তম ব্যবস্থাপনা। ব্যবসা ও অর্থনৈতিক কার্যাবলি পরিচালনার জন্য ছিল দাম, পয়সা, অথবা ফুলুস নামক মুদ্রা ব্যবস্থা। মুঘল আমলে অর্থনীতির প্রধান উপজীবিকা ছিল কৃষি। শিল্পোৎপাদিত দ্রব্যাদির প্রাচুর্যও এ সময় লক্ষণীয়। মুঘল আমলে গ্রাম্য জীবনের রাজস্ব আদায়ের ব্যাপারে গ্রাম্য প্রধানরা রায়ত ও সরকারি কর্মচারীদের মধ্যে মধ্যস্থতা করতো। গ্রামের ছোটোখাটো ঝগড়া-বিবাদ গ্রামের বয়োজ্যেষ্ঠরাই মীমাংসা করেছিলেন । উপরের আলোচনা থেকে বলা যায়, মুঘলদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ছিল তাৎপর্যবহ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।