শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শাসকের কর্মকাণ্ড কি আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রয়োগ করা যায় ? বিশ্লেষণ করো।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ শেরশাহের কর্মকাণ্ডের মাধ্যমে আধুনিক রাষ্ট্র প্রযোগ করা সম্ভব । আধুনিক শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সু-শৃঙ্খল প্রশাসন ব্যবস্থা। যে শাসনব্যবস্থায় একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার বিধানের প্রতি যত বেশি নজর দেয়া হয় সে শাসনব্যবস্থা তত উন্নত । ফলে আধুনিক শাসনব্যবস্থায় আইনের শাসন সর্বপ্রথম বিবেচিত হয়। কেননা, একটি শাসনব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু জনগণ। তাই জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার প্রতি দৃষ্টি রাখা আধুনিক শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণ আধুনিক শাসনব্যবস্থায় আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে একটি রাষ্ট্রের সর্বত্র ন্যায়-বিচার প্রতিষ্ঠিত হয় এবং বিদ্রোহ-বিশৃঙ্খলা হবার সম্ভাবনা থাকে না। ফলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। ক্ষমতার এ বিকেন্দ্রীকরণ নীতি শের শাহের শাসনব্যবস্থায়ও লক্ষণীয়। তিনি শাসনব্যবস্থাকে কার্যকরী ও গতিশীল করার লক্ষ্যে এ নীতি গ্রহণ করেছিলেন। তার শাসনব্যবস্থা পরিচালিত হয়েছিল মূলত জনগণের কল্যাণের উদ্দেশ্যে । যেটি আধুনিক শাসনব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শেরশাহের সুষ্ঠু ভূমি জরিপ ব্যবস্থার ফলে কৃষি ও কৃষকের কল্যাণ সাধিত হয়। এছাড়া তার প্রবর্তিত পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা করে জননিরাপত্তা সংরক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। ঈশ্বরী প্রসাদের মতে, 'শেরশাহের পুলিশি ব্যবস্থা সনাতনি হলেও ছিল শক্তিশালী ও উন্নত ধরনের। পরিশেষে বলা যায়, শেরশাহের শাসনব্যবস্থা আধুনিক শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের শাসকের কর্মকাণ্ড কি আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রয়োগ করা যা…

উদ্দীপক

'ক' ইতিহাসে একজন বিখ্যাত শাসক। শাসন ক্ষমতা লাভের পর তিনি বিভিন্ন সংস্কারের প্রতি মনোযোগ দেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য তিনি তার শাসন এলাকাকে প্রদেশ ও জেলায় বিভক্ত করেন। 'ক' ভূমি জরিপ ও ভূমি বন্দোবস্ত পদ্ধতি চালু করেন। ডাক ব্যবস্থার উন্নয়নে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। রাস্তাঘাট, সরাইখানা নির্মাণ করে পথচারী ও ভ্রমণকারীদের বিশেষ সুবিধা করে দেন।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান ।

উত্তর

স্থাপত্যশিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করার কারণে সম্রাট শাহজাহানকে 'The Prince of Builders or KingKing^{\prime} বলা হয় । সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্যপিপাসু এবং শিল্পীমনের মানুষ । সাম্রাজ্যের প্রাচুর্য থাকায় সম্রাট ললিতকলা বিশেষ করে স্থাপত্যশিল্পের অনবদ্য অবদান রেখেছেন। যা শুধু তার রাজত্বকালকেই নয় প্রকারান্তরে মুঘল যুগকেই উজ্জ্বল করেছে। তার উল্লেখযোগ্য স্থাপত্যগুলো হলো- মতি মসজিদ, শীষ মহল, লালকেল্লা নামক দুর্গ, তাজমহল, দিউয়ান-ই- খাস ইত্যাদি ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' এর সাথে আমার পঠিত আফগান শাসক শের শাহের ভূমি জরিপের মিল পাওয়া যায় । ভারতীয় ভূমি রাজস্ব নীতির উন্নয়ন ও বিকাশে শেরশাহের অবদান অবিস্মরণীয়। তিনি তার শাসনামলে নানা জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়েছিলেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণসহ ভূমি জরিপ, রাজস্ব ব্যবস্থাপনা, রাস্তাঘাট, সরাইখানা নির্মাণ করে শেরশাহ ভারতবর্ষে অবিস্মরণীয় হয়ে রয়েছেন । উদ্দীপকে তারই প্রতিচ্ছবি লক্ষণীয় । উদ্দীপকে বর্ণিত শাসক 'ক' শাসন ক্ষমতা লাভের পর বিভিন্ন সংস্কারের প্রতি মনোযোগ দেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য তিনি শাসন এলাকাকে প্রদেশ ও জেলায় বিভক্ত করেন। ভূমি জরিপ ও ভূমি বন্দোবস্ত পদ্ধতি চালু সহ ডাক ব্যবস্থার উন্নয়নে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন । রাস্তাঘাট, সরাইখানা নির্মাণ করে পথচারী ও ভ্রমণকারীদের বিশেষ সুবিধা করে দেন। অনুরূপভাবে শেরশাহ শাসনকাজের সুবিধার জন্য প্রশাসনে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করেন। শেরশাহ তার বিশাল সাম্রাজ্যকে সরকার নামক ৪৭টি প্রশাসনিক ইউনিটে বিভক্ত করেন । ডাক ব্যবস্থার প্রচলন সহ সেনাবাহিনীর চলাচলের সুবিধার জন্য শেরশাহ বেশকিছু দীর্ঘ ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেন। তার নির্মিত রাস্তাগুলোর মধ্যে প্রধান ছিল 'সড়ক- ই-আজম' বা গ্রান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ ভূমি রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করে উৎপাদিত শস্যের গড়পড়তা তিন ভাগের এক ভাগ রাজস্ব নির্ধারণ করেন। অবশ্য মুলতানসহ কিছু অঞ্চলের রাজস্ব উৎপাদন শক্তির ওপর নির্ভর করে চার ভাগের এক ভাগ আদায় করা হতো। এছাড়া তিনি প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের রাজস্ব মওকুফ এবং কৃষি ঋণের ব্যবস্থা করেন। শেরশাহ জমির ওপর কৃষকের অধিকার স্বীকার করে কৃষককে সরকারের পক্ষ থেকে 'পাট্টা' প্রদান করেন। অন্যদিকে, ভূমিতে কৃষকের দায় ও কর্তব্য বর্ণনা করে কৃষকেরা রাষ্ট্রকে 'কবুলিয়ত' প্রদান করত। তাই বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে শেরশাহের সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ শেরশাহের কর্মকাণ্ডের মাধ্যমে আধুনিক রাষ্ট্র প্রযোগ করা সম্ভব । আধুনিক শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সু-শৃঙ্খল প্রশাসন ব্যবস্থা। যে শাসনব্যবস্থায় একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার বিধানের প্রতি যত বেশি নজর দেয়া হয় সে শাসনব্যবস্থা তত উন্নত । ফলে আধুনিক শাসনব্যবস্থায় আইনের শাসন সর্বপ্রথম বিবেচিত হয়। কেননা, একটি শাসনব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু জনগণ। তাই জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার প্রতি দৃষ্টি রাখা আধুনিক শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণ আধুনিক শাসনব্যবস্থায় আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে একটি রাষ্ট্রের সর্বত্র ন্যায়-বিচার প্রতিষ্ঠিত হয় এবং বিদ্রোহ-বিশৃঙ্খলা হবার সম্ভাবনা থাকে না। ফলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। ক্ষমতার এ বিকেন্দ্রীকরণ নীতি শের শাহের শাসনব্যবস্থায়ও লক্ষণীয়। তিনি শাসনব্যবস্থাকে কার্যকরী ও গতিশীল করার লক্ষ্যে এ নীতি গ্রহণ করেছিলেন। তার শাসনব্যবস্থা পরিচালিত হয়েছিল মূলত জনগণের কল্যাণের উদ্দেশ্যে । যেটি আধুনিক শাসনব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শেরশাহের সুষ্ঠু ভূমি জরিপ ব্যবস্থার ফলে কৃষি ও কৃষকের কল্যাণ সাধিত হয়। এছাড়া তার প্রবর্তিত পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা করে জননিরাপত্তা সংরক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। ঈশ্বরী প্রসাদের মতে, 'শেরশাহের পুলিশি ব্যবস্থা সনাতনি হলেও ছিল শক্তিশালী ও উন্নত ধরনের। পরিশেষে বলা যায়, শেরশাহের শাসনব্যবস্থা আধুনিক শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।