“আন্তঃধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠাই উক্ত মুঘল শাসকের সাফল্য ও শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম কারণ'-বিশ্লেষণ করো।
উত্তর: আন্তঃধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাই উক্ত মুঘল শাসক তথা সম্রাট আকবরের সাফল্য ও শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম কারণ— উক্তিটি যথার্থ । সম্রাট আকবরের ধর্মীয় নীতি 'দীন-ই-ইলাহি' ভারতের মুঘল শাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। আকবরের এ নীতি ভারতের রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এ নীতির ফলে ভারতে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছিল । এই সাম্প্রদায়িক সম্প্রীতিই সম্রাট আকবরকে মহান শাসকের আসীনে উন্নীত করে । মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত ও সমালোচিত বিষয় সম্রাট আকবরের ধর্মীয় নীতি । তার এ নীতি বিতর্কিত হলেও নিঃসন্দেহে এটি মুসলিম শাসনের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। আকবরের এ নীতির কারণে ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুজাতি মুঘলদের বিরোধিতার নীতি ত্যাগ করে। মুঘল সাম্রাজ্যের রাজ্যবিস্তার ও রাজ্য শাসনের ব্যাপারে এবং সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, অর্থনৈতিক উন্নতি ও প্রগতির ক্ষেত্রে হিন্দুজাতি ও মুসলমানদের সাথে হাতে হাত রেখে অনস্বীকার্য অবদান রাখে। সব ধর্মের প্রতি আকবরের উদার আচরণের ফলে যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয় সেটির সাহায্যেই সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃত ঘটিয়ে বিশাল সাম্রাজ্য স্থাপিত করতে সক্ষম হন। বিদেশি নয় বরং আকবরকে 'জাতীয় নরপতি' হিসেবে মেনে নিয়ে ভারতীয়রা মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানেও সর্বদা সচেষ্ট হয়। এই আন্তঃধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির সূত্র ধরেই সম্রাট আকবর মহামতি আখ্যায় বিভূষিত হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয়, আন্তঃধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির | মাধ্যমে সম্রাট আকবর সাফল্য ও শ্রেষ্ঠত্ব লাভ করেছিল ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
“আন্তঃধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠাই উক্ত মুঘল শাসকের সা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর