উক্ত যুদ্ধের ফলাফল মূল্যায়ন কর।
উত্তর: তৈমুর লঙের মতো হুমায়নও অদূরদর্শিতা ও কৌশলগত দূর্বলতার কারনে বাংলা বিজয় পরবর্তী চৌসার যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়ে সামরিকভাবে রাজ্যহারা হয়েছিলেন।মুঘল সম্রাট হুমায়ুন ১৫৩৭ খ্রিষ্টাব্দে চুনার দুর্গ আক্রমণ ও দখল করে বাংলা বিজয় সম্পূর্ণ করেন। এরপর তিনি বাংলায় প্রায় ছয় মাস পর্যন্ত অলস সময় কাটান। রাজ্যের প্রতি তার কোনো খেয়াল ছিলোনা তিনি আমোদ ফুর্তিতে মত্ত থাকেন। তার এই অলসতার মাধ্যমে শেরশাহ নিজের শক্তি বৃদ্ধি করেন এবং হুমায়ুনকে আক্রমণ করে পরাজিত করেন। তৈমুর লঙের পরাজয়ের সাথে হুমায়ুনের অদূরদর্শিতার সাদৃশ্য লক্ষ করা যায়। তৈমুর লঙ সিস্তান দখল করে যখন রাজধানীতে নিশ্চিন্তে বিশ্রাম করছিলেন তখন সিস্তানের সৈন্যরা তাকে চারদিক থেকে অতর্কিত আক্রমণ করে ফলে তৈমুর লঙ পরাজিত হন এবং কোনোমতে প্রান নিয়ে পালিয়ে যান। একইভাবে হুমায়ুন শেরশাহকে চুনার দুর্গে আক্রমণ করে পরাজিত করেন এবং বাংলা জয় করে সেখানে মাস অতিবাহিত করেন। কৌশলগত দিক থেকে এটি ছিলো তার ভুল সিদ্ধান্ত। কার তার এই অলসতার সুযোগ নিয়ে শেরশাহ নিজের ক্ষমতা বৃদ্ধি করেন এবং বাংলা জয় করেন। এ অবস্থায় হুমায়ুন ১৫৩৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে গৌর অবরোধ করেন। কৌশলি শেরশাহ সুজ বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে গৌর ত্যাগ করেন। হুমায়ুন তখন গৌর দখল করে ছয় মাস সেখানে আমোদ ফুর্তিতে মেতে উঠেন। সেই সময়কে কাজে লাগিয়ে শেরশাহ বিহার, বারানসি, জৈনপুর ও কনৌজ দখল করেন। এসময় হুমায়ুনের আলস্য ও ত্রুটিপূর্ন কৌশলের কারনে শেরশাহ নিজের শক্তি বৃদ্ধি করেন। এর ফলে চৌসার যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন পালিয়ে যেতে বাধ্য হন।পরিশেষে বলা যার, বাংলা জয়ের পর হুমায়ুনের আলস্য ও ত্রুটিপূর্নতার কারনে চৌসার যুদ্ধে তাকে পরাজিত হতে হয়।এমনকি এর ফলে তাকে সাময়িকভাবে রাজ্যহারা হতে হয় এবং রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হয় তার প্রান বাচাতে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত যুদ্ধের ফলাফল মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর