উদ্দীপকে উল্লিখিত ৩য় আব্দুর রহমানের সাথে তোমার পঠিত কোন মুঘল শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ৩য় আব্দুর রহমানের সাথে আমার পঠিত মুঘল শাসক সম্রাট শাহজাহানের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের স্পেনের উমাইয়া খলিফা তৃতীয় আব্দুর রহমান স্থাপত্যশিল্পের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি রাজধানী কর্ডোভাকে রূপকথার নগরীতে পরিণত করেন। তিনি ১০০ প্রাসাদ, ৩০০ মসজিদ, ৩৮০ হাম্মামখানা নির্মাণ এবং তার স্ত্রীর নামে আজ- জোহরা প্রাসাদ নির্মাণ করেন। উদ্দীপকের ৩য় আব্দুর রহমানের সাথে সম্রাট শাহজাহানের কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ। সম্রাট শাহজাহান সৌন্দর্য ও স্থাপত্যের পূজারি ছিলেন। তিনি ক্ষমতা গ্রহণ করে বহু স্থাপত্য নির্মাণ করেন। তার সময়ে দিল্লি, আগ্রা ও লাহোরে উল্লেখযোগ্য স্থাপত্য নির্মিত হয়েছিল। বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থাপত্যের মধ্যে সম্রাট শাহজাহান নির্মিত তাজমহল সর্বশীর্ষে। এটি আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য তিনি এটি নির্মাণ করেন। এটি মধ্যযুগের পৃথিবীর সপ্তম আশ্চর্য বলে স্বীকৃতি পেয়েছে। এটি শুধুমাত্র স্থাপত্যের শ্রেষ্ঠত্বের পরিচায়কই নয়, যুগে যুগে দাম্পত্য প্রেমের অবিস্মরণীয় প্রতীকরূপে সমাদৃত হয়ে আসছে। ১৬৩২ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। টেভার্নিয়ারের মতে, ২০ হাজার কারিগর ২২ বছর পরিশ্রম করে এবং তৎকালীন ৩ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। এর স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা। এর স্থাপত্যিক উপকরণের সবিন্যাস, অলংকরণের সূক্ষ্মতা ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। একে 'এক বিন্দু অশ্রু' ও মার্বেলের স্বপ্ন' বলে অভিহিত করা হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ৩য় আব্দুর রহমানের সাথে তোমার পঠিত কোন মুঘল শাসকের…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর