উদ্দীপকের চিত্রটি কোন মুঘল সম্রাটের স্থাপত্যকর্মের নিদর্শন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি মুঘল সম্রাট শাহজাহানের স্থাপত্যেকর্মের এক অমর দৃষ্টান্ত। সম্রাট শাহজাহানের এক উজ্জ্বল, অমর মহান সৃষ্টি হলো তাজমহল। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। জনৈক ফরাসি ঈসাখাঁ হচ্ছে বিশ্ববিখ্যাত তাজমহলের স্থপতি। এই স্থাপত্যশিল্প স্ত্রীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্তরুপে আজও কোটি মানুষের হৃদয় নাড়া দেয়। উদ্দীপকে এই তাজমহলের কথাই উল্লেখ করা হয়েছে।উদ্দীপকে যে চিত্রটি দেখনো হয়েছে সেটি হলো তাজমহল। যেটি সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের নামানুসারে তার সমাধির উপর নির্মাণ করেন। তাজমহল শুধু মুঘল স্থাপত্য নয় বরং এটি স্ত্রী প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তরুপেও স্বীকৃত। ১৬৩৩ খ্রিষ্টাব্দে এটি নির্মাণ কাজ শুরু হয়। ২০ হাজার লোকের ২২ বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এই তাজমহল। প্রায় তিন কোটি মুদ্রা ব্যয় করে তাজমহল নির্মাণ কাজ শেষ হয়। এর স্থাপত্যিক উপকরণের সুবিন্যাস এবং অলংকরণের সূক্ষ্মতা ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। তবে তাজমহল শুধু ইট-পাথরের তৈরি স্থাপত্য নয় বরং এটি স্ত্রীপ্রেমে অনুপ্রাণীত করার এক আমূল নিদর্শন। তাই বলা যায় তাজমহল সম্রাট শাহজাহানের স্ত্রীপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কোন মুঘল সম্রাটের স্থাপত্যকর্মের নিদর্শন? ব্যাখ্য…
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর