স্থাপত্য শিল্পে উক্ত শাসকের অবদান মূল্যায়ন কর।
উত্তর: সম্রাট শাহজাহান স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র। নিচে তা বর্ণনা করা হলো:ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা। ঐতিহাসিকেরা তাকে 'স্থাপত্য শিল্পের রাজপুত্র ' বলে অভিহিত করেন। তার সময়ে স্থাপত্যশিল্পের উৎকর্ষতার কারণে তার রাজত্বকালকে ঐতিহাসিকরা মুঘল শাসনের 'স্বর্ণযুগ ' বলে আখ্যায়িত করেছেন।সম্রাট শাহজাহান সৌন্দর্যপিপাসু ও শিল্পীমনের মানুষ। তিনি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন।তার আমলে নির্মিত সৌধরাজির অনবদ্য রুপশ্রীকে ব্রিটিশ ঐতিহাসিক ফারগুসান "স্থাপত্য শিল্পে রূপায়িত মানিক্যাধার" বলে অভিহিত করেছেন।পূর্বসূরি সম্রাটদের নির্মাণশৈলী থেকে তিনি বেরিয়ে আাসেন। শাহজাহান তার আগের মুঘল সম্রাটদের আমলে স্থাপত্যের নির্মান উপকরণ লাল পাথরের স্থলে বহু মূল্যবান শ্বেত মর্মর পাথর ব্যবহার করেন। তার স্থাপত্যে রং আড়ম্বরের প্রাচুর্য বিশেষভাবে দেখা যায়।সম্রাট শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্যে হলো ভরতের আগ্রায় অবস্থিত তাজমহল। তার শিল্পানুরাগের আরেকটি অপূর্ব নিদর্শন হলো ময়ূর সিংহাসন। এছাড়াও তিনি দিল্লিতে সুরক্ষিত লাল কেল্লা নির্মাণ করেন। দিল্লির জামে মসজিদ তার অন্যতম এক কীর্তি। সম্রাট শাহজাহানের সময় নির্মিত শিশমহল ও জুইমহল ছিলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুশোভিত আবাসগৃহ। সুতরাং স্থাপত্য শিল্পে সম্রাট শাহজাহানের অবধান অপরিসীম যা উপরে মূল্যায়ন করা হলো।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
স্থাপত্য শিল্পে উক্ত শাসকের অবদান মূল্যায়ন কর।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর