উদ্দীপকে কমলাদেবীর সাথে কোন মুঘল সম্রাটের মহীয়সীর সামঞ্জস্য রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কমলা দেবীর সাথে সম্রাট শাহজাহানের যে হহীয়সীর সামঞ্জস্য রয়েছে তিনি হলেন মমতাজ মহল। নিচে তা বিশ্লেষণ করা হলো-মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম উজ্জ্বল তারকা সম্রাজ্ঞী মমতাজ মহল। তার প্রকৃত নাম আরজুমান্দ বেগম। তবে ইতিহাসে মমতাজ মহল নামেই তিনি সমধিক পরিচিত। মমতাজ মহল তার ফুফু নূরজাহানের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারিণী ছিলেন। বুদ্ধিমতী মমতাজ মহল একজন প্রতিভাবান নারীরূপেও পরিচিতি লাভ করেন। সম্রাট জাহাঙ্গীর মমতাজ মহলের সৌন্দর্য ও প্রতিভার কথা অবগত হয়ে প্রিয়পুত্র শাহজাহানের সাথে বিয়ে দেন। সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও প্রেম-ভালোবাসায় মমতাজ মহল স্বামী শাহজাহানের হৃদয় রানিতে পরিণত হয়েছিলেন। সম্রাটের আরও স্ত্রী থাকলেও তিনি মমতাজ মহলকেই তার প্রধান মহীয়সীর আসন দান করেন এবং রাজপরিবারে সকল মহিলার ওপর তাকে প্রাধান্য এবং তাকে 'মালিকা-ই-জামান' উপাধি দেন। ব্যক্তিজীবনে মমতাজ মহল ছিলেন ধর্মনিষ্ঠ ও উদারমনা। মমতাজ মহল চতুর্দশ সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করলে সম্রাট অত্যন্ত মর্মাহত হন এবং মমতাজ মহলকে অমর করে রাখার জন্য যমুনা নদীর তীরে দাম্পত্য প্রেমের অবিনশ্বর প্রতীক তাজমহল নির্মাণ করেন। যা আজও দর্শনীয় স্থান হিসেবে সুপরিচিত।উপরিউক্ত আলোচনা থেকে পরিলক্ষিত হয় যে, উদ্দীপকে কমলা দেবীর সাথে সম্রাট শাহজাহানের প্রিয় মহীয়সী মমতাজ মহলেরই সামঞ্জস্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে কমলাদেবীর সাথে কোন মুঘল সম্রাটের মহীয়সীর সামঞ্জস্য রয়েছে? …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর