শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গুরু নানকের সাথে কোন মুঘল সম্রাটের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের গুরু নানকের সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী গুরু নানক হিন্দু ও মুসলমানদের ধর্মের বাইরে গিয়ে এক নতুন ধর্মমত প্রচার করেন। হিন্দুধর্ম ও ইসলাম ধর্মের সংমিশ্রণে একেশ্বরবাদী শিখ ধর্ম অনেকেই গ্রহণ করে এবং গ্রন্থসাহেব নামে তাদের একটি ধর্মগ্রন্থও রয়েছে। উদ্দীপকেও অনুরূপ মুঘল সম্রাট আকবর ধর্মবিদ্বেষ ও পরধর্মের প্রতি অসহিষ্ণুতা দূর করার লক্ষ্যে ১৫৮২ খ্রিষ্টাব্দে দ্বীন-ই-ইলাহি (ঐশী একেশ্বরবাদ) নামক এক ধর্ম প্রবর্তন করেন। সকল ধর্মের নির্যাস নিয়ে এ ধর্ম গঠিত হয়েছিল। এ নতুন ধর্মমতে অতীন্দ্রিয়বাদী দর্শন ও প্রকৃতি পূজার মিশ্রণ ছিল। সকল চিন্তার ভিত্তি ছিল কঠোর যুক্তিবাদ। এ ধর্মে কোনো নবি বা দেব-দেবীর স্থান ছিল না। একে একটি স্বতন্ত্র ধর্ম না বলে ধর্মীয় মতবাদ হিসেবে অভিহিত করাই শ্রেয়। এ মতবাদের অনুসারীদের সম্রাটের নামে তাদের সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম- এ 'চারটি জিনিস উৎসর্গ করতে হতো। এ ধর্মের বিধান অনুযায়ী সম্রাটকে সিজদা দিতে হতো।তাই বলা যায় , উদ্দীপকের গুরু নানকের সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য যথার্থ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের গুরু নানকের সাথে কোন মুঘল সম্রাটের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্য…

উদ্দীপক

শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক পাকিস্তানের লাহোরে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দু ও মুসলমানদের ধর্মের বাইরে গিয়ে এক নতুন ধর্মমত প্রচার করেন। হিন্দুধর্ম ও ইসলাম ধর্মের সংমিশ্রণে একেশ্বরবাদী শিখ ধর্ম অনেকেই গ্রহণ করে। এ ধর্মের গ্রন্থসাহেব নামে একটি ধর্মগ্রন্থ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে অনেক শিখ ধর্মানুসারীরা বসবাস করছে।

Dhaka · 2023

উত্তর

ভারতীয় উপমহাদেশে বাবর প্রথম কামানের ব্যবহার করেন।

উত্তর

আকবরের সামরিক সংস্কারের প্রধান বৈশিষ্ট্য ছিল মনসবদার ব্যবস্থা প্রবর্তন। আকবরের সিংহাসনে আরোহণের সময় সমস্ত সাম্রাজ্য কতকগুলো জায়গিরে বিভক্ত ছিল। জায়গিরদারগণ অকর্মণ্য, অদক্ষ এবং অপেশাদার যোদ্ধা রাখতেন। এর ফলে সৈন্যবাহিনীর অবস্থা সংকটজনক অবস্থায় পৌঁছায়। আকবর এ সংকট থেকে উত্তরণের জন্য মনসবদারি প্রথা চালু করেন। এ প্রথার মাধ্যমে তিনি ব্যক্তির পদমর্যাদা ও বেতন নির্ধারণ করেন। রাষ্ট্রের প্রয়োজনে ঐ ব্যক্তি তার পদমর্যাদা অনুযায়ী সামরিক সাহায্য প্রদানে বাধ্য থাকতেন। এ প্রথার ২৭ অথবা ৩৩টি স্তর ছিল।

উত্তর

উদ্দীপকের গুরু নানকের সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী গুরু নানক হিন্দু ও মুসলমানদের ধর্মের বাইরে গিয়ে এক নতুন ধর্মমত প্রচার করেন। হিন্দুধর্ম ও ইসলাম ধর্মের সংমিশ্রণে একেশ্বরবাদী শিখ ধর্ম অনেকেই গ্রহণ করে এবং গ্রন্থসাহেব নামে তাদের একটি ধর্মগ্রন্থও রয়েছে। উদ্দীপকেও অনুরূপ মুঘল সম্রাট আকবর ধর্মবিদ্বেষ ও পরধর্মের প্রতি অসহিষ্ণুতা দূর করার লক্ষ্যে ১৫৮২ খ্রিষ্টাব্দে দ্বীন-ই-ইলাহি (ঐশী একেশ্বরবাদ) নামক এক ধর্ম প্রবর্তন করেন। সকল ধর্মের নির্যাস নিয়ে এ ধর্ম গঠিত হয়েছিল। এ নতুন ধর্মমতে অতীন্দ্রিয়বাদী দর্শন ও প্রকৃতি পূজার মিশ্রণ ছিল। সকল চিন্তার ভিত্তি ছিল কঠোর যুক্তিবাদ। এ ধর্মে কোনো নবি বা দেব-দেবীর স্থান ছিল না। একে একটি স্বতন্ত্র ধর্ম না বলে ধর্মীয় মতবাদ হিসেবে অভিহিত করাই শ্রেয়। এ মতবাদের অনুসারীদের সম্রাটের নামে তাদের সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম- এ 'চারটি জিনিস উৎসর্গ করতে হতো। এ ধর্মের বিধান অনুযায়ী সম্রাটকে সিজদা দিতে হতো।তাই বলা যায় , উদ্দীপকের গুরু নানকের সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য যথার্থ।

উত্তর

উদ্দীপকের ধর্মমত এখনো টিকে থাকলেও উক্ত শাসকের ধর্মমতটি তার মৃত্যুর সাথে সাথেই বিলুপ্ত হয়।উক্তিটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের গুরু নানকের সাথে মুঘল সম্রাট আকবরের ধর্ম প্রবর্তনের ক্ষেত্রে মিল রয়েছে। সম্রাট আকবরের ধর্মনীতি মধ্যযুগের ভারতের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ঘোর সাম্রাজ্যবাদী মুঘল সম্রাট আকবরের রাজনৈতিক দর্শনের অনুষঙ্গী ছিল তার ধর্মচিন্তা।। ফসল সর্বধর্ম সমন্বয়বাদী ধর্ম দ্বীন-ই-ইলাহি। উদ্দীপকের গুরু নানয় এবং তার অনুসারীরা বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করছে। অথচ সম্রাট আকবর প্রবর্তিত 'দ্বীন-ই-ইলাফিং ধর্মমত জনগণের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আবুল ফজলের মতে, এর সদস্যসংখ্যা ছিল মাত্র ১৮ জন। হিন্দুদের মধ্যে একমাত্র রাজা বীরবল ব্যতীত অন্য কেউই এ ধর্মে দীক্ষিত হননি। এর প্রধান অনুসারী ছিলেন শেখ মোবারক, আবুল ফজল, ফৈজি, আজিজ কোকা প্রমুখ। স্বয়ং সম্রাটও এ ধর্ম গ্রহণে কাউকে বাধ্য করেননি। ফলে তার মৃত্যুর সাথে সাথে দ্বীন-ই-ইলাহির পরিসমাপ্তি ঘটে। এ মতবাদে আজান, নামাজ, রোজা, হজ, জাকাত প্রদান, দাড়ি রাখা, কুরআন ও হাদিস শেখার অবকাশ ছিল না। ফলে অনেকের ধারণা 'আকবর তার পূর্বপুরুষের এবং প্রথম যৌবনের ধর্মের প্রতি তিক্ত বিরোধিতা প্রদর্শন করে প্রকৃতপক্ষে ইসলামের অবমাননা করেন।” ডুবেরিক এবং বন্টেলহো নামক পর্যটকদ্বয় বলেন, "তর্কবিতর্ক সত্ত্বেও আকবর পূর্বের মতোই মূর (মুসলমান) ছিলেন।" ড. স্মিথ, বদাউনি ও জেসুইটদের মতে, “বস্তুত দ্বীন-ই-ইলাহি কোনো ধর্মীয় অনুশাসন নয়, এটি কেবল রাজনীতিকদের অনুশাসন মাত্র।" তাই সম্রাট আকবরের জীবিতকালে কয়েকজন রাজানুগ্রাহী ব্যাক্তি দ্বীন-ই-ইলাহি গ্রহণ করলেও তার মৃত্যুর সাথে সাথে উক্ত ধর্মমতের পরিসমাপ্তি ঘটে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।