উদ্দীপকে উল্লিখিত ফাহমিদের সাথে তোমার পঠিত কোন মুঘল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফাহমিদের সাথে আমার পঠিত মুঘল শাসক সম্রাট বাবরের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের ফাহমিদ পিতার মৃতুর পর অল্পবয়সে সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তিনি নিকট আত্মীয় ও আমির-ওমরাহদের ষড়যন্ত্রে পিতার রাজ্য থেকে বিতাড়িত হন। তবে তিনি আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত হয়ে নতুন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। উদ্দীপকের ফাহমিদ জীবন ও সংগ্রামের সাথে সম্রাট বাবরের জীবন ও সংগ্রাম মিলে যায়। উদ্দীপকের ফাহমিদের মতো ১৪৯৪ খ্রিস্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানার | সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসন লাভের পর পরই তিনি তার দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিস্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু ভাগ্যবিপর্যয়ে পতিত হয়ে সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিষ্টাব্দে ফারগানাও হস্তচ্যুত হয়। ভবঘুরের মতো বাবর এক স্থান থেকে অন্য স্থান ঘুরে বেড়াতে লাগলেন। অতঃপর ১৫০০ খ্রিষ্টাব্দে তিনি ফারগানা পুনরুদ্ধার করেন। ১৫০২ খ্রিষ্টাব্দে সমরখন্দ অধিকার করেন। পরবর্তীকালে ১৫০৩ খ্রিষ্টাব্দে আরচিয়ানের যুদ্ধে সাইবানি খানের কাছে পরাজিত হয়ে ফারগানা ও সমরখন্দ থেকে বিতাড়িত হন। এ সময় কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল অধিকার করে বাদশাহ উপাধি নিয়ে রাজত্ব করতে থাকেন। ১৫১১ খ্রিষ্টাব্দে পারস্যের শাহ ইসমাইল সাফাভীর সহযোগিতায় সমরখন্দ দখল করলেও ১৫১২ খ্রিষ্টাব্দে তা আবারও হাতছাড়া হয়ে যায়। এরপর ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করেন। কিন্তু অসাধারণ সাহসী বাবার এতেই সন্তুষ্ট থাকেননি। ১৫২৬ খ্রি. তিনি পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।তাই বলা যায়, উদ্দীপকের ফাহমিদের সাথে সম্রাট বাবরের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফাহমিদের সাথে তোমার পঠিত কোন মুঘল শাসকের মিল রয়েছ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর