শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির সাথে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো: জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারী মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগানায় জন্মগ্রহণ করেন। পিতা ওমর শেখ মির্জার আকস্মিক মৃত্যুতে বাবর মাত্র ১১ বছর ৪ মাস বয়সে ফারগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। সিংহাসনে আরোহন করার পরপরই বাবরের দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন এবং রাজ্যচ্যুত হন। কিন্তু পরবর্তী সময়ে নিজ যোগ্যতায় একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকে এই ঘটনারই প্রতিফলন লক্ষ্য করা যায়। উদ্দীপকে আশরাফ চৌধুরী পৈতৃক সূত্রে একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি হন।কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রে ঐ রাজ্য তার হাতছাড়া হলে তিনি অভ্যন্তরীন দূর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ করেন। উন্নত রণকৌশল ও কামান ব্যবহার করে তিনি প্রতিবেশী রাজ্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেন। একইভাবে বাবর ফারগানার দায়িত্ব পাওয়ার পর চারদিকের শত্রুদের আক্রমণে রাজ্য হারা হন। কিন্তু বাবর দমে যাওয়ার পাত্র নন। পার্শ্ববর্তী রাজ্যে অভ্যন্তরীন গোলযোগের সুযোগ নিয়ে ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। এরপর সমরখন্দ, কান্দুজ, তাসখন্দ হিসার এবং ফারগানা রাজ্য দখল করেন। এছাড়াও সমকালীন ভারতের আর্থ -সামাজিক, রাজনৈতিক ও সামরিক দূর্বলতার সুযোগে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের ভিত্তি স্থাপন করেন। এসব দিক বিবেচনা করে উদ্দীপকের শাসকের সাথে মুঘল সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায? ব্যাখ্যা…

উদ্দীপক

আশরাফ চৌধুরী পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন। কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে তিনি অভ্যন্তরীণ দুর্বলতা সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণকৌশল ও কামান ব্যবহার করে তিনি প্রতিবেশীর বিশাল সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন। একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেন

Rajshahi · 2022

উত্তর

হুমায়ুন ১৫৩০ সালে ৩০ শে ডিসেম্বর সিংহাসনে বসে।

উত্তর

আফগান শাসক শেরশাহের সময় নির্মিত একটি ঐতিহাসিক মহাসড়কের নাম হল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এর অন্য নাম সড়ক-ই আযম। এটি ছিল প্রায় ১৫০০ মাইল দীর্ঘ। এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সাধারণ পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার জন্য রাস্তার দুধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয়েছিল। এছাড়া দু ক্রোষ অন্তর মুসাফিরখানা ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির সাথে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো: জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারী মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগানায় জন্মগ্রহণ করেন। পিতা ওমর শেখ মির্জার আকস্মিক মৃত্যুতে বাবর মাত্র ১১ বছর ৪ মাস বয়সে ফারগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। সিংহাসনে আরোহন করার পরপরই বাবরের দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন এবং রাজ্যচ্যুত হন। কিন্তু পরবর্তী সময়ে নিজ যোগ্যতায় একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকে এই ঘটনারই প্রতিফলন লক্ষ্য করা যায়। উদ্দীপকে আশরাফ চৌধুরী পৈতৃক সূত্রে একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি হন।কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রে ঐ রাজ্য তার হাতছাড়া হলে তিনি অভ্যন্তরীন দূর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ করেন। উন্নত রণকৌশল ও কামান ব্যবহার করে তিনি প্রতিবেশী রাজ্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেন। একইভাবে বাবর ফারগানার দায়িত্ব পাওয়ার পর চারদিকের শত্রুদের আক্রমণে রাজ্য হারা হন। কিন্তু বাবর দমে যাওয়ার পাত্র নন। পার্শ্ববর্তী রাজ্যে অভ্যন্তরীন গোলযোগের সুযোগ নিয়ে ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। এরপর সমরখন্দ, কান্দুজ, তাসখন্দ হিসার এবং ফারগানা রাজ্য দখল করেন। এছাড়াও সমকালীন ভারতের আর্থ -সামাজিক, রাজনৈতিক ও সামরিক দূর্বলতার সুযোগে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের ভিত্তি স্থাপন করেন। এসব দিক বিবেচনা করে উদ্দীপকের শাসকের সাথে মুঘল সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়।

উত্তর

সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচায়ক। সম্রাট বাবর মাত্র ১১ বছর বয়স সিংহাসনে আরোহন করেন। তার পিতার আকস্মিক মৃত্যুর কারণেই তাকে সিংহাসনে অধিষ্ঠিত করা হয়। কিন্তু চারদিকের শত্রুদের ও নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে তাকে রাজ্য হারা হতে হয়। অদম্য বাবর ১৫০০ খ্রিস্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন। কিন্তু ১৫০৩ খ্রিস্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে পুনরায় সেখান থেকে বিতারিত হন। ফারগনা রাজ্য থেকে বিতারিত হয়ে আশ্রয় ও সহায়সম্বলহীন হলেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ সালে তিনি কাবুল দখল করে 'পাদশাই' বা বাদশাহ উপাধি গ্রহণ করেন। অল্প কিছু দিনের মধ্যেই আফগানিস্তান তার দখলে চলে আসে। এসময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল। অভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুলতান বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে লোদি বংশের দূর্বলতা ও আর্থিক গোলযোগের সুযোগ নিয়ে ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর পানিপথে প্রথম যুদ্ধে লোদিকে পরাজিত ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করেন। এরপর বাবর অসামান্য কৃতিত্বের মাধ্যমে সমস্ত বিশৃঙ্খলা দমন করেন। অবশেষে বলা যায়, সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচায়ক।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।