উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব মুঘল আমলের কোন সম্রাটের রাজত্বকালের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উত্তরাধিকার দ্বন্দ্বের সাথে মুঘল সম্রাট শাহজাহানের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো:১৬৫৭ খ্রিষ্টাব্দে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা তাঁকে পরিক্ষা-নিরিক্ষা করে বলেন যে তাঁর বাঁচার কোনো আশা নেই। এই কথা শুনে সম্রাট শাহজাহানের চার পুত্র দারাশিকো, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ তাদের মধ্যে কে উত্তরাধিকার হবে এই সংঘর্ষ শুরু হয়। এ উত্তরাধিকারের সংঘর্ষ মুঘল ইতিহাসের এক মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনা। যা উদ্দীপকেও লক্ষ করা যায়।উদ্দীপকে বলা হয়েছে, জহিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে কোম্পানির মালিকানা নিয়ে তার পুত্রদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। তারা একে অপরের প্রতি ঈর্ষান্বিত হয়ে পিতার মনকে ভারাক্রান্ত করে তোলে। একইভাবে সম্রাট শাহজাহানের পুত্ররাও সিংহাসন কে দখল করবে এই নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। সম্রাট শাহজাহান জানতেন তাঁর চার পুত্রের মধ্যে আওরঙ্গজেব সিংহাসন পাওয়ার জন্য যোগ্য। কিন্তু তিনি দারার প্রতি অন্ধ স্নেহে আওরঙ্গজেবকে দাক্ষীণাত্যের সুবাদার ইস্তফা দিতে বাধ্য করেন তার বিজাপুর ও গোলকুণ্ডা অভিযান নিষিদ্ধ করেন। তাঁর এরূপ দূর্ব্যহার ভ্রাতৃসংঘাতকে প্রকট করে তোলে।তাছাড়া জ্যেষ্ঠপুত্র দারার কুপরামর্শে সম্রাট পুত্রদের পরস্পরের প্রতি উসকানিমূলক প্রেরণ করে পরিস্থিতিকে জটিল করে তোলেন। আওরঙ্গজেব, সুজা ও মুরাদের মধ্যে ত্রি-শক্তিজোট হয় ফলে শাহ সুজা নিজেকে সম্রাট ঘোষণা করেন। কিন্তু তিনি দারার পরে বাহাদুর গড়ের যুদ্ধে পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তণ করেন। এদিকে আওরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনী দারাকে পরাজিত করে এবং কৌশলে মুরাদকে পরাজিত করে আওরঙ্গজেব সিংহাসন দখল করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের দ্বন্দ্বের সাথে সম্রাট শাহজাহানের চার পুত্রের সংঘর্ষের সাথে সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব মুঘল আমলের কোন সম্রাটের রাজত্বকালের …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর