উক্ত ভ্রাতৃদ্বশ্বে সম্রাটের বিজয়ী পুত্রের সফলতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ভ্রাতৃদ্বন্দ্ব অথ্যাৎ মুঘল সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেব মুঘল সম্রাজ্যে পুনরায় সুসংগঠিত ও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন।আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। সম্রাট আওরঙ্গজেব সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের তৃতীয় পুত্র। তিনি ইতিহাসে প্রসিদ্ধ মুঘল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক মর্যাদায় অভিষিক্ত করেছেন। দাক্ষিণাত্যের সুবাদার থেকে শুরু করে পরবর্তী সময়ে সম্রাট হিসাবে প্রায় অর্ধশতাধিক কাল তিনি কৃতিত্বের সাথে শাসনকাজ চালিয়ে যান।ভ্রাতদ্বন্দ্বে বিজয়ী আওরঙ্গজেব সামরিক সময়ে মুঘল সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃত লাভ করেন।সম্রাট আওরঙ্গজেব অসাধারণ প্রতিবার অধিকারী ছিলেন।উত্তরাধিকার সংঘর্ষে তিনি নিজ কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দিয়ে প্রতিদ্বন্দ্বী ভইদের পরাজিত করে ১৬৫৮ খ্রিষ্টাব্দে মুঘল সিংহাসন জয় করেন। সিংহাসনে আরোহন করেই তিনি কতোগুলো প্রজাকল্যানের পদক্ষেপ গ্রহণ করেন।তিনি জনদূর্ভোগ লাঘব এবং প্রজাসাধারণের জীবনময় সহজ ও সুখকর করার জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য হ্রাস ও অতিরিক্ত কর বাতিল করেন। দুর্নীতিবিরোধ ও জনসাধারণের নৈতিক জীবনময় রক্ষার উদ্দেশ্যে মুনতাসিব কর্মকর্তাদের তৎপরতা জোরদার করেন। প্রজাসাধারণের সুবিধার জন্য তিনি পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু নির্মাণ ও সংস্কার করেন। তাছাড়া দুর্ভিক্ষ মোকাবেলার জন্য তিনি প্রতিটি জায়গায় সরকারি শস্য সংরক্ষণাগার স্থাপনসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহন করেন। রাজ্যে শৃঙ্খলা স্থাপন করে তিনি রাজ্য জয়ের দিকে মনোনিবেশ দেন।তার উল্লেখযোগ্য কৃতিত্ব হলো দাক্ষ্যিনেত্যর বিজয়। দাক্ষ্যিণাত্য বিজয়ের ফলে মুগল সাম্রাজ্য কাবুল হতে চট্টগ্রাম কাশ্মীর থেকে কাবেরি পর্যন্ত বিশাল বিস্তৃত সাম্রাজ্যে পরিণত করেন।অবশেষে বলা যায়, উদ্দীপকের দ্বন্দে বিজয়ী ব্যক্তির মতো সম্রাট আওরঙ্গজেব রাজ্য সম্প্রসারণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে দেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ভ্রাতৃদ্বশ্বে সম্রাটের বিজয়ী পুত্রের সফলতা উদ্দীপকের আলোকে বিশ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর