উদ্দীপকের কোন মোগল সম্রাটের কোন নীতির কথা ইঙ্গিত করা হয়েছে?
উত্তর: উদ্দীপকে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতির কথা ইঙ্গিত করা হয়েছে। নিচে তা ব্যাক্যা করা হলো: অর্ধশতাধিক রাজত্বকালে সম্রাট আকবরের গৃহীত উল্লেখযোগ্য নীতিগুলোর মধ্যে রাজপুত নীতি একটি।সম্রাট আকবরের লক্ষ্য ছিল একটি সর্বভারতীর সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি উপলব্ধি করেন যে, জাতি- ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর প্রজাসাধারনের সমর্থন, শুভেচ্ছা ও সহযোগিতা ছাড়া তার লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই তিনি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন লাভের উদ্দেশে রাজপত নীতি গ্রহণ করেন। উদ্দীপকেও অনুরূপ প্রতিচ্ছবি লক্ষণীয়। উদ্দীপক বর্নিত চেয়ারম্যান সালমান সাহেবের এলাকায়ও অধিকাংশ মানুষ ভিন্ন ধর্মাবলম্বী। সংখ্যাগরিষ্ট জনগণকে অসন্তুষ্ট রেখে এলাকার উন্নয়ন সম্ভব নয়- এ কথা বুঝতে পেরে তিনি ভিন্ন ধর্মের এক রমণীকে বিয়ে করেন এবং উক্ত সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুব্যবস্থা করে দেন। উক্ত সম্প্রদায়ের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। অনুরূপ ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ সম্রাট আকবর। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধশালী করতে হলে রাজপুতদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন হবে। কাজেই তিনি নিজ বংশের স্থায়িত্বের সার্থে হিন্দু জাগরণে নেতৃত্বদানকারী রাজপুতদের মন জয় সচেষ্ট হন এবং তাদের ব্যাপারে বিশেষ নীতি গ্রহণ করে, যেটি ইতিহাসে 'রাজপুত নীতি' নামে পরিচিত। এ নীতি বাস্তবায়নে তিনি মিলনাত্মক নীতি গ্রহণ করে। তাদের সাথে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে তিনি ১৯৬২ সালে সর্বপ্রথম অম্বরে রাজা বিহারীমলের কন্যা যোদবাঈকে বিয়ে করেন। রাজপ্রাসাদে হিন্দু সামগ্রীদের জন্য মন্দির স্থাপন করেন। সমগ্র রাজ্যে হিন্দুদের স্বাধীনভাবে আচরণ-অনুষ্ঠান পালনের ব্যবস্থা করে দেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে সম্রাট আকবরের রাজপুত নীতির মিল রয়েছে ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের কোন মোগল সম্রাটের কোন নীতির কথা ইঙ্গিত করা হয়েছে?
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর