উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: আমার পাঠ্যবইয়ের সম্রাট শাহজাহানের আমলের উত্তরাধিকার স্বন্দ্বের সাথে উদ্দীপকে উল্লিখিত দ্বন্দ্বের মিল রয়েছে। ১৬৫৭ খ্রিষ্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকগণ তার জীবনের আশা ছেড়ে দিলে তার চারপুত্র দারাশিকো, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ সিংহাসন লাভের জন্য আত্মঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এছাড়া সম্রাট শাহজাহান নিজেও জানতেন, পুত্রদের মধ্যে আওরঙ্গজেব সিংহাসনের উপযুক্ত উত্তরাধিকারী। কিন্তু তিনি দারার প্রতি অন্ধস্নেহে আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের সুবাদার পদে ইস্তফা দিতে বাধ্য করেন এবং বিজাপুর ও গোলকুন্ডা অভিযানে নিষিদ্ধ করেন। এরূপ দুর্ব্যবহার ভ্রাতৃ সংঘাতকে প্রকট করে তোলে। অধিকন্তু জ্যেষ্ঠপুত্র দারার কুপরামর্শে সম্রাট-পুত্রদের পরস্পরের প্রতি উসকানিমূলক পত্র প্রেরণ পরিস্থিতি দুর্বল করে তোলে। উপর্যুক্ত কারণে আওরঙ্গজেব, সুজা ও মুরাদের মধ্যে, ত্রি- শক্তিজোট গঠিত হয়। ফলে শাহ সুজা নিজেকে সম্রাট ঘোষণার কারণে দারার নিকট বাহাদুর গড়ের যুদ্ধে পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তন করল। আর আওরঙ্গজেব ও মুরাদ সম্মিলিত বাহিনী ধর্মাট ও সামুগড়ের যুদ্ধে দারাকে পরাজিত করে এবং কৌশলে মুরাদকে পরাজিত করে আওরঙ্গজেব সিংহাসন অধিকার করেন। সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যকার এই দ্বন্দ্বই উদ্দীপকে আকরাম সাহেবের চার পুত্রের মধ্যকার দ্বন্দ্বে প্রতিফলিত হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর