শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মাহমুদা আক্তারের মাঝে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নুরজাহানের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মাহমুদা আক্তারের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের স্বামীর ওপর প্রভাব বিস্তারের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত মাহমুদা আক্তার স্বামী ও স্বামীর কোম্পানির বেশিরভাগ ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন। তিনি তার ভাইকে কোম্পানির উচ্চপদে বসিয়েছেন। কোম্পানির নানা কাজে মাহমুদার পরামর্শ ও প্রভাবের কারণে তার স্বামী কোম্পানির নামমাত্র মালিকে পরিণত হন। তার মতো মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানেরও স্বামীর ওপর অপরিসীম প্রভাব ছিল। নূরজাহান অসামান্য রূপলাবণ্যের অধিকারী ছিলেন। প্রজ্ঞা, বুদ্ধিমত্তার গুণে গুণান্বিত ছিলেন বলে রাজ পরিবারের সর্বত্রই তার অপরিসীম প্রভাব ছিল। জাহাঙ্গীরের ওপর প্রভাব বিস্তার করে তিনি তার আত্মীয়স্বজন ও দলীয় লোকদের রাজ্যের উচ্চপদে নিযুক্ত করেন। তার পিতা এবং ভ্রাতাকে জাহাঙ্গীরের উজির নিযুক্ত করেন। নূরজাহান সাম্রাজ্যে অপরিসীম ক্ষমতার অধিকারী ছিলেন। মুদ্রায়ও সম্রাটের নামের সাথে তার নাম অঙ্কিত হতো। তার ক্ষমতা এতটা বৃদ্ধি পেয়েছিল যে জাহাঙ্গীর একজন নামমাত্র সম্রাটে পরিণত হয়েছিলেন। উদ্দীপকে মাহমুদা আক্তার মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর এ একক কর্তৃত্ববাদীর গুণটিই ধারণ করেছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে মাহমুদা আক্তারের মাঝে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নুরজাহানের…

উদ্দীপক

মাহমুদা আক্তারের স্বামী একটি বেসরকারি কোম্পানির মালিক। কোম্পানির বিভিন্ন কাজে মাহমুদা তার স্বামীর উপর প্রভাব বিস্তার করেন। তিনি তার দুই ভাইকে কোম্পানির উচ্চপদে বসান। এক পর্যায়ে মাহমুদার প্রভাবের কারণে তার স্বামী কোম্পানির নামমাত্র মালিকে পরিণত হন।

Dhaka · 2017

উত্তর

মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন।

উত্তর

ইসলামি অনুশাসনের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান হওয়ার কারণে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হতো। সম্রাট আওরঙ্গজেব ছিলেন খাঁটি সুন্নি মুসলমান। ব্যক্তিগত জীবনে ইসলামের বিধি-বিধান পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চললেও তিনি পরধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন। আকবরের শাসনামলে যে ধর্মের বন্ধন অত্যন্ত শিথিল হয়ে পড়েছিল আওরঙ্গজেব তা পুনরুজ্জীবিত করেন। এটা করতে গিয়ে হিন্দুদের কাছে তিনি অপ্রিয় হলেও মুসলমানদের নিকট হতে 'জিন্দাপির' উপাধি লাভ করেন।

উত্তর

উদ্দীপকের মাহমুদা আক্তারের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের স্বামীর ওপর প্রভাব বিস্তারের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত মাহমুদা আক্তার স্বামী ও স্বামীর কোম্পানির বেশিরভাগ ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন। তিনি তার ভাইকে কোম্পানির উচ্চপদে বসিয়েছেন। কোম্পানির নানা কাজে মাহমুদার পরামর্শ ও প্রভাবের কারণে তার স্বামী কোম্পানির নামমাত্র মালিকে পরিণত হন। তার মতো মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানেরও স্বামীর ওপর অপরিসীম প্রভাব ছিল। নূরজাহান অসামান্য রূপলাবণ্যের অধিকারী ছিলেন। প্রজ্ঞা, বুদ্ধিমত্তার গুণে গুণান্বিত ছিলেন বলে রাজ পরিবারের সর্বত্রই তার অপরিসীম প্রভাব ছিল। জাহাঙ্গীরের ওপর প্রভাব বিস্তার করে তিনি তার আত্মীয়স্বজন ও দলীয় লোকদের রাজ্যের উচ্চপদে নিযুক্ত করেন। তার পিতা এবং ভ্রাতাকে জাহাঙ্গীরের উজির নিযুক্ত করেন। নূরজাহান সাম্রাজ্যে অপরিসীম ক্ষমতার অধিকারী ছিলেন। মুদ্রায়ও সম্রাটের নামের সাথে তার নাম অঙ্কিত হতো। তার ক্ষমতা এতটা বৃদ্ধি পেয়েছিল যে জাহাঙ্গীর একজন নামমাত্র সম্রাটে পরিণত হয়েছিলেন। উদ্দীপকে মাহমুদা আক্তার মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর এ একক কর্তৃত্ববাদীর গুণটিই ধারণ করেছে।

উত্তর

চারিত্রিক মিল থাকলেও উদ্দীপকের মাহমুদা আক্তার এবং সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রেক্ষাপট ছিল ভিন্ন- উক্তিটি যথার্থ। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের প্রেম-প্রণয় ও প্রভাব বিস্তার মুঘল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নূরজাহানের প্রকৃত নাম মেহের উন নিসা। তার পিতা পারস্যের অধিবাসী মির্জা গিয়াস বেগ ভাগ্যান্বেষণে ভারতে আগমন করেন। নানা ঘটনাপ্রবাহে ১৬১২ খ্রিষ্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহান পরিণয় সূত্রে আবদ্ধ হন। তিনি জাহাঙ্গীরের ওপর এতটাই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন যার দরুন অনেকে বলতে বাধ্য হন যে জাহাঙ্গীর নয়, নূরজাহানই সম্রাজ্ঞী ছিলেন। নূরজাহানের চরিত্রের সাথে উদ্দীপকে বর্ণিত মাহমুদা আক্তারের মিল থাকলেও তাদের প্রেক্ষাপট ভিন্ন। মাহমুদা আক্তারকে শুধু কোম্পানির ক্ষমতা দখল করতে দেখা যায়। কিন্তু নূরজাহান তীক্ষ্ণ বুদ্ধি ও আকর্ষণীয় গুণাবলি দ্বারা সম্রাটের মনের ওপরও প্রভাব ফেলেছিলেন। তিনি বিয়ের পর থেকে ১৫ বছর সাম্রাজ্যে প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন। অসামান্য রূপ ও অসাধারণ গুণের অধিকারী ছিলেন এই নারী। সর্বগুণে গুণান্বিত নূরজাহানের ছিল তীক্ষ্ম বৃদ্ধি, প্রগাঢ় সাধারণ জ্ঞান এবং শিল্প-সাহিত্যের প্রতি একনিষ্ঠ আকর্ষণ। তার এ সকল গুণাবলি একদিকে যেমন মুঘল দরবারকে গৌরবান্বিত করে, অন্যদিকে তিনি রাজপরিবার ও রাজ্যের মানুষের কাছে ছলনাময়ীরূপে পরিচিতি লাভ করেন, যা মাহমুদা আক্তারের মধ্যে দেখা যায় না। উপর্যুক্ত আলোচনায় স্পষ্টতই প্রতীয়মান হয় যে, চারিত্রিক মিল থাকলেও উদ্দীপকের মাহমুদা আক্তার এবং সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রেক্ষাপট ছিল ভিন্ন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।