উদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত কোন স্থাপত্য কীর্তির সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহলের সাদৃশ্য রয়েছে। সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্যপিপাসু এবং শিল্পীমনের মানুষ। স্থাপত্য শিল্পে তার অবদান অপরিসীম। তার স্থাপত্য শিল্পের মধ্যে তাজমহল সবচেয়ে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তিনি তার স্ত্রী মমতাজমহলের স্মৃতি রক্ষার্থে এ স্থাপত্যটি নির্মাণ করেন। উদ্দীপকের স্থাপত্য কীর্তির সাথে সম্রাট শাহজাহানের নির্মিত এ তাজমহলের মিল রয়েছে। উদ্দীপকের আলী হায়দারের স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। শোকাহত আলী হায়দার তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য অনেক টাকা খরচ করে একটি সমাধিসৌধ নির্মাণ করেন। অনুরূপভাবে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজমহল সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। প্রিয়তম স্ত্রীর মৃত্যুতে তিনি শোকে হতবিহবল হয়ে পড়েন। তিনি তার স্ত্রীর স্মৃতি ধরে রাখার জন্য তার সমাধির ওপর তাজমহল নামক স্থাপত্যকর্মটি নির্মাণ করেন। এটি পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা সুন্দর এক শিল্পকর্ম। ১৬৩৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। ২০ হাজার কারিগর দীর্ঘ ২২ বছর পরিশ্রম করে তৎকালীন তিন কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ সমাপ্ত করেন। এর স্থাপত্যিক উপকরণের সুবিন্যাস, অলংকরণের সূক্ষতা ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। উদ্দীপকের সমাধির মধ্যে সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এ তাজমহলেরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর