উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের (আধুনিককালের উজবেকিস্তানে) ফারগানায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং মা কুতলুঘ নিগর খানম। মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানায় পিতার সিংহাসন লাভ করেন। তবে আত্মীয়স্বজনদের ষড়যন্ত্রের কারণে তিনি রাজ্যচ্যুত হন। কিন্তু পরবর্তী সময়ে তিনি একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকে এ ঘটনারই ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে ভাগ্য বিড়ম্বিত যুবক ইরফান পৈতৃকসূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের শাসনক্ষমতা লাভ করেছিলেন। তবে নিকটাত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। ইরফান মনোবল না হারিয়ে পার্শ্ববর্তী একটি রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ঐ রাজ্য আক্রমণ করেন। রাজ্যটির বিশাল সেনাবাহিনী ইরফানের উন্নত রণনীতি ও সমরাস্ত্রের কাছে সহজে পরাজিত হয়। একইভাবে বাবর যখন ফারগানার দায়িত্ব লাভ করেন তখন রাজ্যটি চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত ছিল। বহিঃশত্রুর পাশাপাশি আত্মীয়স্বজনদের ষড়যন্ত্রের কারণে তিনি রাজ্য হারা হন। তবে উচ্চাভিলাষী বাবর ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল দখল করতে সক্ষম হন। এ সময় আফগানিস্তানের পার্শ্ববর্তী লোদি বংশের শাসনাধীন ভারতে রাজনৈতিক গোলযোগ দেখা দেয়। এ সুযোগে বাবর ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির শাসনক্ষমতা গ্রহণ করেন। এ যুদ্ধে বাবর ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম কামান ব্যবহার করেন, যা ইব্রাহিম লোদির পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এসব দিক বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে আলোচিত যুবক ইরফানের সাথে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্য…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর