উদ্দীপকের আলোকে উক্ত শাসকের সংস্কার কর্মকাণ্ড মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের শাসকের মতো রাজস্ব ক্ষেত্রে ও যোগাযোগ ব্যবস্থায় উক্ত শাসক অর্থাৎ শেরশাহ অনুকরণীয় সংস্কার করেছিলেন প্রায় ৫ বছরের শাসনকালে (১৫৪০-১৫৪৫ খ্রি.) শেরশাহ নানা প্রকার প্রশাসনিক সংস্কার করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রাজস্ব সংস্কার তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এ ক্ষেত্রে শেরশাহ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। তার রাজস্বের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব আদায়ের জন্য তিনি 'কবুলিয়ত' ও 'পাট্টা' নামে দুটি নতুন পদ্ধতি চালু করেন। তার সময় জমি জরিপ করে উৎপাদিত ফসলের এক-তৃতীয়াংশ রাজস্ব নির্ধারণ করা হয়। এছাড়া বাণিজ্য শুল্ক, উত্তরাধিকারবিহীন সম্পত্তি প্রভৃতি ছিল রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস। পরবর্তীকালে মুঘল ও ব্রিটিশ আমলে শেরশাহের রাজস্বনীতি অনুসরণ করা হয়েছিল। উদ্দীপকে বর্ণিত শাসক হাদীদের মতো রাজস্ব ব্যবস্থা সংস্কারের পাশাপাশি শেরশাহ যোগাযোগ ব্যাবস্থারও উন্নয়ন করেন। ব্যবসা- বাণিজ্যের প্রসার, সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি, সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীর চলাচল এবং ডাকব্যবস্থার সুবিধার জন্য শেরশাহ বেশ কিছু দীর্ঘ ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাগুলোর মধ্যে প্রধান ছিল 'সড়ক-ই-আযম' বা গ্রান্ড ট্রাঙ্ক রোড। প্রায় ১৫০০ মাইল দীর্ঘ এ রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া আগ্রা থেকে বোরহানপুর, আগ্রা থেকে যোধপুর ও চিতোর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত কয়েকটি রাস্তা শেরশাহের সময় নির্মিত হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, রাজস্ব ব্যবস্থায় শেৱশাহ অনুকরণীয় সংস্কার করেছিলেন। তাছাড়া ভারতের মুসলিম নরপতিদের মধ্যে তিনিই প্রথম কয়েকটি বড় বড় রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। এসব রাস্তা আজও তার কথা মনে করিয়ে দেয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত শাসকের সংস্কার কর্মকাণ্ড মূল্যায়ন করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর