উদ্দীপকের জুলেখা বেগমের সাথে মুঘল আমলের কোন মহীয়সী নারীর মিল পাওয়া যায় ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের জুলেখা বেগমের সাথে মুঘল আমলের মহীয়সী নারী নূরজাহানের মিল রয়েছে। নূরজাহানের প্রকৃত নাম মেহের-উন-নিসা। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন। তিনি অসামান্য রূপের অধিকারী ছিলেন। তাই সম্রাট জাহাঙ্গীর তাকে নূরজাহান (পৃথিবীর আলো) উপাধি দিয়ে মর্যাদায় ভূষিত করেন। এরপর থেকে মেহের-উন-নিসা নূরজাহান নামেই পরিচিতি লাভ করেন। প্রজ্ঞা, বুদ্ধিমত্তার দৌলতে রাজপরিবারের সর্বত্রই তার কর্তৃত্ব ছিল। উদ্দীপকের জুলেখা বেগমের ক্ষেত্রেও এরকম দেখা যায়। নূরগঞ্জ এলাকার জমিদার মি. কাইমউদ্দীনের স্ত্রী জুলেখা বেগম যেমন অপরূপা সুন্দরী তেমনি বুদ্ধিমতী ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি জমিদার মি. কাইমউদ্দীনের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। ফলে তিনি সহজেই আরামপ্রিয় জমিদার স্বামীর ওপর প্রভাব বিস্তার করেন এবং পর্দার আড়ালে প্রকৃত ক্ষমতার অধিকারী হন। সম্রাট জাহাঙ্গীরের ওপরও তার স্ত্রী নূরজাহানের অপরিসীম প্রভাব ছিল। জাহাঙ্গীর আরামপ্রিয় ছিলেন। এ সুযোগে সম্রাটকে নিজের নিয়ন্ত্রণে এনে নূরজাহান তার আত্মীয়-স্বজনদের রাজ্যের উচ্চপদে নিয়োগ দেন। তার পিতা মির্জা গিয়াস বেগ এবং ভাই আসফ খানকে জাহাঙ্গীরের উজির নিযুক্ত করা হয়। নূরজাহান সাম্রাজ্যে অপরিসীম ক্ষমতার অধিকারী ছিলেন। তার ক্ষমতা এতটা বৃদ্ধি পেয়েছিল যে, জাহাঙ্গীর নামমাত্র সম্রাটে পরিণত হয়েছিলেন। সুতরাং দেখা যাচ্ছে, সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের জুলেখা বেগম. এবং মুঘল মহীয়সী নূরজাহান একে অন্যের প্রতিরূপ ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের জুলেখা বেগমের সাথে মুঘল আমলের কোন মহীয়সী নারীর মিল পাওয়…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর