উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে কোন মুঘল শাসকের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে মুঘল শাসক সম্রাট আকবরের মিল পাওয়া যায়।খলিফা আল-হাকিম যেমন একটি ধর্মমত প্রচলন করে সকলকে একই পতাকাতলে আনতে চেয়েছিলেন তদুপ মুঘল সম্রাট আকবরও 'দ্বীন-ই-ইলাহি' নামক নতুন ধর্মমত প্রচলন করে সকলকে এক ধর্মের ছায়ায় আনতে চেয়েছিলেন। মুঘল সম্রাট আকবর পারিপার্শ্বিক প্রভাবে প্রভাবান্বিত হয়ে ১৫৮১ খ্রিষ্টাব্দে 'দ্বীন-ই-ইলাহি' নামক একটি নতুন ধর্মমতের প্রচলন করেন। মুঘল সম্রাট আকবর চেয়েছিলেন সকল ধর্ম মিলে একটি ধর্ম প্রতিষ্ঠা করা এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে একটি ধর্মীয় ছাতার নিচে সমাবেশ করা। ধর্মে ধর্মে পারস্পরিক বিদ্বেষ, হানাহানি এবং বিপরীত চিন্তা আকবরকে ব্যথিত করে তোলে। তিনি এ থেকে উত্তরণের জন্য সব ধর্মকে একসূত্রে গাঁথার উপায় খুঁজতে থাকে। এ লক্ষ্যে ধর্মক্ষেত্রে উলেমাদের একাধিপত্য খর্ব করার জন্য সম্রাট ১৫৭৯ খ্রিষ্টাব্দের জুন মাসে একটি ডিক্রি জারি করেন। সম্রাট আকবর 'দ্বীন-ই-ইলাহি' প্রবর্তন করলেও তিনি এ ধর্মমত গ্রহণ করতে কাউকে বাধ্য করেননি। ঐতিহাসিক আবুল ফজলের মতে, ধর্মের অনুসারী ছিল মাত্র ১৮ জন। তাই আকবরের মৃত্যুর সাথে সাথে এ ধর্মমত বিলুপ্ত হয়।পরিশেষে বলা যায়, ফাতেমীয় খলিফা আল-হাকিমের সাথে মুঘল সম্রাট আকবরের ধর্মমত প্রবর্তনের মিল পাওয়া যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে কোন মুঘল শাসকের মিল পাওয়া যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর