তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত শাসকের ধর্মনীতি পর্যালোচনা কর।
উত্তর: সম্রাট আকবরের ধর্মনীতি ছিল ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত হয়ে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ ও পরমত সহিষ্ণুতার ওপর প্রতিষ্ঠিত।সম্রাট আকবর ১৫৮২ খ্রিষ্টাব্দে 'দ্বীন-ই-ইলাহি' নামে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেন। এটি ছিল একটি একেশ্বরবাদী ধর্ম। ঐতিহাসিক মোল্লা আবদুল কারের বদাউনী একে 'তৌহিদ-ই-ইলাহি' বা ঐশী একেশ্বরবাদ বলে আখ্যায়িত করছেন। জেসুইট লেখক বারটুলির মতে, সব ধর্মের সার নিয়ে 'দ্বীন-ই-ইলাহি' ধর্মমত গঠিত হয়েছিল। ঈশ্বরীপ্রসাদ বলেন, 'দ্বীন-ই-ইলাহি' একটি উদার সর্বেশ্বরবাদী ধর্ম, সকল ধর্মের ভালো ও উৎকৃষ্ট নীতিগুলো এতে সমন্বিত ছিল। আকবরের প্রবর্তিত 'দ্বীন-ই-ইলাহি' ধর্মমতে কোনো নবি বা দেব-দেবীর অস্তিত্ব ছিল না। প্রতি রোববার সম্রাট নির্দিষ্ট আসনে বসে আগ্রহীদের দীক্ষা দিতেন। দ্বীন-ই-ইলাহির কিছু মূলনীতি ছিল। যথা- ১. দ্বীন-ই-ইলাহির কালেমা ছিল লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকবারু খালিফাতুল্লাহ। অনুসারীদেরকে এ কালেমা পাঠ করতে হতো; ২. দ্বীন-ই-ইলাহির অনুসারীদেরকে পারস্পরিক দেখা-সাক্ষাতে একজনকে 'আল্লাহু আকবর' বলে সম্ভাষণ করতে হতো এবং অন্যজনকে 'জাল্লাজালালাহু' বলে উত্তর দিতে হতো; ৩. আগুনকে পবিত্র বলে সম্মান করা হতো; ৪. এর অনুসারীদের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হতো; ৫. মাংস খাওয়াসহ যথাসম্ভব আমিষ গ্রহণ করতে বিরত থাকতে হতো।পরিশেষে বলা যায়, সম্রাট আকবরের ধর্মনীতি ছিল পরধর্ম সহিষ্ণুতা ও ধর্মনিরপেক্ষ শাসন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত শাসকের ধর্মনীতি পর্যালোচনা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর