উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে ভারতবর্ষের শাসক সম্রাট বাবরের মিল খুজে পাওয়া যায়। উদ্দীপকের আশরাফ চৌধুরী পৈতৃকসূত্রে একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি, হলেও আত্মীয়দের ষড়যন্ত্রে রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী একটি রাজ্য আক্রমণ করে নিজেকে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। উদ্দীপকের এ ঘটনা সম্রাট বাবরের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৪৯৪ খ্রিস্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসন লাভের পর পরই তিনি তার দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু ভাগ্যবিপর্যয়ে পতিত হয়ে সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিষ্টাব্দে ফারগানাও হস্তচ্যুত হয়। ভবঘুরের মতো বাবর স্থান থেকে অন্যস্থান ঘুরে বেড়াতে লাগলেন। অতঃপর ১৫০০ খ্রিস্টাব্দে তিনি ফারগানা পুনরুদ্ধার করেন। ১৫০২ খ্রিষ্টাব্দে সমরখন্দ অধিকার করেন। পরবর্তীকালে ১৫০৩ খ্রিষ্টাব্দে আরচিয়ানের যুদ্ধে সাইবানি খানের কাছে পরাজিত হয়ে ফারগানা ও সমরখন্দ থেকে বিতাড়িত হন। এ সময় কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল অধিকার করে বাদশাহ উপাধি নিয়ে রাজত্ব করতে থাকেন।' ১৫১১ খ্রিষ্টাব্দে পারস্যের শাহ ইসমাইল সাফাভীর সহযোগিতায় সমরখন্দ দখল করলেও ১৫১২ খ্রিস্টাব্দে তা আবারও হাতছাড়া হয়ে যায়। এরপর ১৫২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করেন। কিন্তু অসাধারণ সাহসী বাবার এতেই সন্তুষ্ট থাকেননি। ১৫২৬ খ্রি. তিনি পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লিরসুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অতএব, উদ্দীপকের আশরাফ চৌধুরীর সাথে সম্রাট বাবরের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর