তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত মুঘল শাসকের ধর্মনীতি পর্যালেচনা কর।
উত্তর: সম্রাট আকবরের ধর্মীয় চিন্তা উদার ও পরধর্মসহিষ্ণু হলেও তা বিভিন্ন কারণে ঠিক ছিল না। মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আলোচিত ও সমালোচিত বিষয় হলে সম্রাট আকবরের ধর্মীয় নীতি। তার এই নীতি সম্পর্কে ইতিহাসে গবেষক ও পাঠকদের মধ্যে নানামুখী বিতর্ক ও ভিন্ন মূল্যায়ন রয়েছে। তার ধর্মীয় দর্শন উদার ও পরমতসহিষ্ণু ছিল। আকবরের ধর্ম চিন্তার চূড়ায় পরিনতি হলো 'দীন-ই-ইলাহি' ধর্মমতের প্রবর্তন। ঐতিহাসিক ভিনসেণ্ট স্মিথ আকবরের ধর্মমতকে তার প্রজ্ঞা নয় বরং 'নিবুদ্ধিতার স্মৃতিচিহ্ন বলে আখ্যায়িত করেছেন। ঐতিহাসিক বাদাউনি আকবরের ধর্ম চিন্তা ও ধর্মীয় আইনগুলো কে ইসামলবিরোধী বলে মন্তব্য করেছেন। তবে নিরপেক্ষ বিচারে দেখা যায়, আকবরের ইসলামবিরোধী আইন সম্পর্কে যেসব সমালোচনা উঠেছে তা অযৌক্তিক ও ভিত্তিহীন। কারণ এসময় ভারতীয় মুসলমানদের হজ্জের জন্য যাতায়াত এবং তাদের জন্য সম্রাটের সুবিধাদি প্রদানের প্রমান মেলে। আবার আকবর কুরআন শরীফকে অশ্রদ্ধা করেছেন বা আরবি শিক্ষা নিষিদ্ধ করেছেন তারও কোনো প্রমান পাওয়া যায়নি। তবে তার ধর্মীয় নীতি ভারতের রক্ষনশীল ও নিষ্ঠাবান মুসলমানদের ক্ষোভের সৃষ্টি করেছিল। অবশেষে বলা যায়, সম্রাট আকবরের 'দীন-ই-ইলাহি' ধর্মমত প্রবর্তনের উদ্দেশ্য ছিল প্রধানত রাজনৈতিক, ধর্মীয় নয়।তিনি ভারতের মুঘল শক্তি স্থায়ীত্ব বিধানের জন্য ধর্মের মানুষদের মধ্যে ঐক্য তৈরি করতে চেয়েছিলেন। তাই সব ধর্মের নির্যাস নিয়ে 'দীন-ই-ইলাহি' ধর্মমত প্রবর্তন করেন এবং ধর্মীয় ক্ষেত্রে উদার নীতি গ্রহন করেন। তবে অনেকে মনে করেন এর জন্য প্রশাসনিক ও রাজনৈতিক উদারতাই যথেষ্ট ছিল।অতিমাত্রায় ধর্মীয় উদারতা বা ধর্মমত প্রদর্শনের প্রয়োজনীয়তা ছিল না।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত মুঘল শাসকের ধর্মনীতি পর্যালেচনা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর