সুলতানা তারুবার কর্মকান্ডের সাথে কোন মুঘল সম্রাজ্ঞীর কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুলতানা তারুবার মাঝে সম্রাট জাহাঙ্গীরের ওপর তার স্ত্রী নূরজাহানের প্রভাব বিস্তারের দিকটি ফুটে উঠেছে। সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম মেহেরন নেসা। তার পিতা মির্জা গিয়াস বেগ ভাগ্যান্বেষণে পারস্য থেকে ভারতে এসে আকবরের দরবারে জায়গা করে নেন। মির্জা গিয়াস বেগ ভারতে আসার পথে কান্দাহারে এক কন্যা সন্তানের পিতা হন। এ কন্যা সন্তানই হলেন নূরজাহান। ১৭বছর বয়সে পারসিক ভাগ্যান্বেষী যুবক আলী কুলী বেগ ইসতাজুলের সাথে নূরজাহানের বিয়ে হয়। ইসতাজুল রাজকীয় বাহিনীর হাতে নিহত হলে নূরজাহান মুঘল হেরেমে স্থান পান। এরপর ১৬১১ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিয়ে হয়। সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের রূপ ও গুণে মুগ্ধ ছিলেন। আর সম্রাটের এ দুর্বলতার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন নূরজাহান। তিনি সম্রাট জাহাঙ্গীরের ওপর প্রভাব বিস্তার করে রাজকার্যে হস্তক্ষেপ করতেন। সম্রাজ্ঞী নূরজাহান রাজদরবার চলাকালীন সময়ে জাহাঙ্গীরে পাশে বসতেন এবং জাহাঙ্গীরের সিদ্ধান্তের ওপর প্রভাব খাটাতেন। সম্রাট জাহাঙ্গীর মুদ্রার অপর পিঠে নূরজাহানের প্রতিকৃতি দিয়েছিলেন। এসময়ে রাজাজ্ঞায় নূরজাহানের স্বাক্ষর না থাকলে সেটিকে মূল্যহীন মনে করা হতো। অতএব, সম্রাজ্ঞী নূরজাহান ছিলেন দূরদর্শী, কূটকৌশলী ও উচ্চাভিলাষী। তিনি তার রূপ ও গুণ দিয়ে জাহাঙ্গীরের ওপর প্রভাব বিস্তার করতেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
সুলতানা তারুবার কর্মকান্ডের সাথে কোন মুঘল সম্রাজ্ঞীর কর্মকান্ডের সা…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর