উদ্দীপকের আরিফ ভারতবর্ষের কোন শাসকের কথা জানতে পেরেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আরিফ ভারতবর্ষের শাসক সম্রাট বাবরের কথা জানতে পেরেছে। উদ্দীপকের আরিফ ভারতীয় উপমাহাদেশের ইতিহাস পড়তে গিয়ে জানতে পারে একজন শাসক পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে দিল্লির সিংহাসন দখল করেন। তিনি ভারতে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। এখানে আরিফ বাবরের কথা জানতে পেরেছে। কেননা 'বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয় লাভ করে ভারতে মুঘল বংশ প্রতিষ্ঠা করেন। ২১ এপ্রিল ১৫২৬ খ্রিষ্টাব্দে বাবর পাঞ্জাব দখল করে দিল্লি জয়ের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেন। বাবরের সেনাবাহিনীতে মাত্র ১২,০০০ সৈন্য ছিল। তার সাথে ছিল, একদল গোলন্দাজ, ওস্তাদ আলী ও মোস্তফার মতো শক্তিশালী সামরিক নেতা এবং পাঞ্জাব হতে আগত ভারতীয় অভিজাত শ্রেণি। বাবরের হিসাবমতে, ইব্রাহিম লোদীর এক লক্ষ সৈন্য এবং ১০০ হাতি ছিল। দিল্লির নিকটবর্তী একটি গ্রামের নাম পানিপথ। বাবর ও দিল্লির রাজকীয় বাহিনী পানিপথে সৈন্য সমাবেশ করে। বাবর সৈনদের কয়েকটি শাখায় বিভক্ত করেন। বামপাশে তিনি পরিখা খনন করেন এবং গাছের গুড়ি দিয়ে শত্রু আক্রমণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাবর কামানের ব্যবহার সুনির্দিষ্ট করেন। উভয় বাহিনীর মধ্যে ৭ বা ৮ দিন বিক্ষিপ্তভাবে যুদ্ধ চলতে থাকে। অবশেষে উভয় বাহিনীকে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হতে হয়। ইব্রাহিম লোদী ৫,০০০ থেকে ৬,০০০ সৈন্য নিয়ে বাবরের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। কয়েক ঘণ্টা যুদ্ধ স্থায়ী হয়। ইব্রাহিম লোদী যুদ্ধে মারা যান। পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে বাবর তার বাহিনীকে দিল্লি দখলের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং দিল্লি ও আগ্রা দখল করেন। ২৭ এপ্রিল দিল্লির জামে মসজিদে জহির উদ্দিন মুহাম্মদ বাবরের নামে জুমার দিনের খুৎবা পাঠ করা হয়। এভাবে বাবর দিল্লি ও আগ্রা দখল করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আরিফ ভারতবর্ষের কোন শাসকের কথা জানতে পেরেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর