উক্ত নীতির ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত নীতি তথা সম্রাট আকবরের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের জন্য সুফল এনেছিল। আকবরের রাজপুত নীতি ভারতের মুঘল শাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। আকবরে রাজপুত নীতি ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। এ নীতির ফলে ভারতে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়। আকবরের উদার নীতির কারণে রাজপুতরা মুঘলদের প্রতি বিরোধিতার নীতি ত্যাগ করে। এমনকি তারা মুঘল শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তরে পরিণত হয়। ঐতিহাসিক মোরল্যান্ড বলেন, “এই নীতির ফলে রাজপুতদের অধিকাংশ সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়েন। যার ফলে তিনি সেবা লাভের অধিকারী হয়েছিলেন।” ভি. এ. স্মিথ বলেন, "আকবরের বিভিন্ন পদক্ষেপ রাজপুতদের সন্তুষ্ট করতে সক্ষম হয় এবং তারা বাবরের কাছে পরাজয়ের আঘাত সহজেই ভুলে যায়। বিদেশে নয় বরং আকবরকে জাতীয় নরপতি, হিসেবে মেনে নিতে রাজপুতরা মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধান সহযোগিতা করে।" ঐতিহাসিক উড বলেন, “সম্রাট আকবরই প্রথম বিজেতা, যিনি রাজপুতদের সোনার শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলেন এবং এ বাঁধনই মুসলমান রাজত্বকালে তাদের রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছিল।" বস্তুত রাজপুত নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সম্রাট আকবরকে উদারতার এক মূর্ত প্রতীকে পরিণত করেছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত নীতির ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর