উদ্দীপকে শাসনব্যবস্থার সাথে ভারতীয় উপমহাদেশের কার শাসনব্যবস্থার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে ভারতীয় উপমহাদেশের মুঘল সম্রাট শাহজাহানের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, আব্দুল কাদের তার বাবা ও দাদার স্নেহভাজন ও প্রিয়পাত্র ছিলেন। তাই পিতার মৃত্যুর পর তাকেই রসুলপুরের শাসক নিযুক্ত করা হয়। রসুলপুরের শাসক নিযুক্ত হয়ে আব্দুল বিপদের সম্মুখীন হন। অক্লান্ত পরিশ্রমের দ্বারা তিনি সকল বিপদ কাটিয়ে উঠেন এবং বিরোধীদের দমন করতে সক্ষম হন। অতঃপর তিনি নতুন নতুন অনেক অঞ্চল দখল করেন। উপরন্তু তিনি স্থাপত্য শিল্পের প্রভূত উন্নতি ও বিকাশ সাধন করেন। উদ্দীপকের ঘটনা সম্রাট শাহজাহানের শাসনামলের অনুরূপ। সম্রাট শাহজাহান ১৬২৮ সালে দিল্লির মুঘল সিংহাসনে আরোহণ করেন। তিনি তার দাদা সম্রাট আকবর এবং পিতা সম্রাট জাহাঙ্গীরের খুব প্রিয়ভাজন ছিলেন। তিনি ক্ষমতা গ্রহণ করে সাম্রাজ্যের উন্নয়নে কাজ করেন। তবে তিনি স্থাপত্য শিল্পের উন্নয়নের জন্য বিশ্বের ইতিহাসে সমাধিক বিখ্যাত। তার রাজত্বকাল ছিল স্থাপত্যশিল্পের স্বর্ণযুগ এবং এ সময় মুঘল স্থাপত্য শিল্প ও শিল্পকলার ব্যাপক উন্নতি সাধিত হয়। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিকে ধরে রাখার জন্য বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহল নির্মাণ করেন। তাছাড়া ময়ূর সিংহাসন নির্মাণ, দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস তার স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। স্থাপত্য শিল্পের উন্নয়নের জন্য তাকে স্থাপত্যের রাজপুত্র বলা হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে তার রাজত্বের শেষদিকে তার পুত্রদের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধ তার জীবনকে দুর্বিষহ করে তোলে। যার কারণে বন্দি অবস্থায় তার জীবনের অবসান ঘটে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের শাসকের কর্মকান্ড সম্রাট শাহজাহানের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে শাসনব্যবস্থার সাথে ভারতীয় উপমহাদেশের কার শাসনব্যবস্থার মিল…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর