উদ্দীপকের '?' স্থানে কোন শাসকের রাজত্বকাল নির্দেশ করে? লেখ।
উত্তর: উদ্দীপকের '?' স্থানে সম্রাট শাহজাহানের রাজত্বকাল নির্দেশ করে। উদ্দীপকের তাজমহল, ময়ূর সিংহাসন ও পুত্রদের মধ্যে গৃহযুদ্ধ ইত্যাদি তথ্যাবলি সম্রাট শাহজাহানের রাজত্বকালের প্রতি নির্দেশ করে। সম্রাট শাহজাহান ১৬৫৭ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার এ অসুস্থতার সংবাদ গুজবে পরিণত হয় যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এর ফলে সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়। এ সময় সুজা ছিলেন বাংলার সুবাদার, আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার, মুরাদ গুজরাটের সুবাদার। এ সময় দারাশিকোহ আগ্রায় সম্রাটের শয্যাপাশে ছিলেন। সুজা বাংলায় মুরাদ গুজরাটে নিজেকে সম্রাট ঘোষণা করে রাজধানীর দিকে অগ্রসর হন। দারাশিকোহ পুত্র সুলায়মান ও রাজা জয়সিংহের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। বারানসী ৮ কিলোমিটার দূরে বাহাদুর গড়ে সুজার বাহিনী ও দারাশিকোহর বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে সুজা পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে যান। এদিকে মুরাদ ও আওরঙ্গজেব সম্মিলিত বাহিনী উজ্জয়িনীর দিকে অগ্রসর হয়ে ধর্মাটের গ্রামে তাঁবু স্থাপন করেন। এ সম্মিলিত বাহিনী মোকাবিলা করার জন্য দারাশিকোহ একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। কিন্তু যুদ্ধে দারাশিকোর বাহিনী পরাজিত হয়। এর ফলে দারাশিকো পুনরায় বিশাল বাহিনী গঠন করে যুদ্ধের প্রস্তুতি নেন। ১৬৫৮ খ্রিষ্টাব্দে সামুগড়ের যুদ্ধে দারাশিকোহ পরাজিত হন। বিজয়ী আওরঙ্গজেব মুরাদকে বাদ দিয়ে ১৬৫৮ খ্রিস্টাব্দের জুলাই মাসে সিংহাসনে আরোহণ করেন। তাছাড়া তাজমহল, ময়ূর সিংহাসন নির্মাণ করে স্থাপত্যপ্রেমের অনন্য নিদর্শন স্থাপন করেন। অতএব উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি সম্রাট শাহজাহানের রাজত্বকে নির্দেশ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের '?' স্থানে কোন শাসকের রাজত্বকাল নির্দেশ করে? লেখ।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর