উদ্দীপকে ভারতবর্ষের কোন সম্রাটের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভারতবর্ষের মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে আহমাদ উল্লাহ জানতে পারে এখানে এমন একজন সম্রাট ছিলেন যার সুবাদার সপ্তদশ শতকের শুরুতে বাংলার জমিদারদের পরাজিত করে বাংলা তার সম্রাজ্যভুক্ত করেন এবং ঐ সম্রাটের নামানুসারে বর্তমান ঢাকার সন্নিকটে নতুন রাজধানী স্থাপন করেন। যা সম্রাট জাহাঙ্গীরের সাথে সাদৃশ্যপূর্ণ। আগস্ট ১৫৬৯ খ্রিষ্টাব্দে অম্বরের রাজকন্যা যোধাবাঈ (মুসলিম নাম মরিয়ম)-এর গর্ভে সম্রাট আকবরের ঔরসে সম্রাট জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন। ফতেহপুর সিক্রির বিখ্যাত দরবেশ সাধক শেখ সেলিম চিশতী (র)-এর নামানুসারে নবজাত যুবরাজের নাম রাখা হয় সেলিম। সম্রাট আকবর আদর করে তাকে 'শেখ বাবা' বলে ডাকতেন। যুবরাজ সেলিম আব্দুর রহিম খান-ই-খানানের সান্নিধ্যে আরবি, ফার্সি, তুর্কি, ইতিহাস, ভূগোল, গণিত ইত্যাদি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। বহু শিক্ষক তাকে শিক্ষাদান করেন। ১৫৮৬ খ্রিস্টাব্দে ১৫ বছর বয়সে জাহাঙ্গীর ভগবান দাসের কন্যা মানবাঈকে বিবাহ করেন। ২৪ অক্টোবর ১৬০৫ খ্রিষ্টাব্দে ৩৬ বছর বয়সে আগ্রায় নূরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে তিনি সিংহাসনে আরোহণ করেন। তার সময়ে বাংলায় নিযুক্ত মুঘল সুবাদার ইসলাম খান বারো ভুইয়াদের দমন করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। ইসলাম খান ঢাকার নিকটে সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীর নগর শহর নির্মাণ করেন। অতএব উদ্দীপকে সম্রাট জাহাঙ্গীরের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে ভারতবর্ষের কোন সম্রাটের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর