আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত সম্রাটের কৃতিত্ব বিচার কর।
উত্তর: উদ্দীপকের সম্রাট হলেন জাহাঙ্গীর। আইনের শাসনের প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান অনস্বীকার্য। সম্রাট জাহাঙ্গীর সাম্রাজ্যের শান্তিশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ১২টি আইন জারি করেন। এ ১২টি আইন হলো- ১. বিভিন্ন ধরনের শুল্ককর নিষিদ্ধকরণ, ২. চুরি ও চৌর্যবৃত্তি নিয়ন্ত্রণ, ৩. মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার, ৪. মদ ও অন্যান্য উত্তেজক পানীয় নিষিদ্ধকরণ, ৫. জোরপূর্বক সম্পত্তি দখল ও অপরাধীর নাক-কান কাটা নিষিদ্ধকরণ, ৬. জোরপূর্বক সম্পত্তি দখল নিষিদ্ধকরণ; ৭. হাসপাতাল নির্মাণ ও চিকিৎসকদের নিয়োগ, ৮. নির্দিষ্ট দিনগুলোতে জীবহত্যা নিষিদ্ধকরণ, ৯. রবিবারের প্রতি সম্মান প্রদর্শন, ১০. মনসব ও জায়গির স্থায়ীকরণ, ১১. আইমা জমির নির্দিষ্টকরণ, ১২. দুর্গ ও কারাগারে বন্দির প্রতি রাজনৈতিক ক্ষমা ঘোষণা। সম্রাট জাহাঙ্গীর এ আদেশগুলো ঘোষণা করলেও কার্যকরী করার ব্যাপারে কোনো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেননি। তবে এ আইনগুলো তেমনভাবে বাস্তবায়িত হয়নি। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনসাধারণের সান্নিধ্যে আসার জন্য তিনি ৬০টি ঘণ্টা বেঁধে একটি শিকল রাজপ্রাসাদের বাইরে বেঁধে দেন। তিনি দিনে তিনবার সরাসরি জনগণের ফরিয়াদ শোনার ব্যবস্থা গ্রহণ করেন। কতিপয় বন্দিকে রাজমুক্তি প্রদান করেন। তিনি গরিব-দুঃখীদের আর্থিক সাহায্য প্রদান করেন। এতে জনসাধারণের মাঝে তাঁর উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়। অতএব বলা যায়, সম্রাট জাহাঙ্গীর ১২টি আইন প্রণয়ন করে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। তিনি ৬০টি ঘণ্টা বেঁধে জনগণের বিচার পাবার পথ। প্রশস্ত করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত সম্রাটের কৃতিত্ব বিচার কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর