উদ্দীপকে ভারতবর্ষের কোন সম্রাটের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভারতবর্ষের মুঘল সম্রাট আকবরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, ভারতবর্ষের একজন সম্রাট তার সাম্রাজ্যের সকল ধর্মাবলম্বীকে একই পতাকাতলে আনার জন্য একটি নতুন ধর্মমতের প্রচলন করেন। কিন্তু ধর্মমতটি জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারায় ঐ সম্রাটের মৃত্যুর সাথে সাথে ধর্মমতটিরও পরিসমাপ্তি ঘটে। অনুরূপ সম্রাট আকবর ভারতের সকল ধর্মের লোকদের একই পতাকাতলে আসতে দ্বীন-ই-ইলাহি ধর্ম গঠন করেন। মুঘল সম্রাট আকবর ধর্মবিদ্বেষ ও পরধর্মের প্রতি অসহিষ্ণুতা দূর করার লক্ষ্যে ১৫৮২ খ্রিষ্টাব্দে দ্বীন-ই-ইলাহি নামক এক ধর্ম প্রবর্তন করেন। সকল ধর্মের নির্যাস নিয়ে এ ধর্ম গঠিত হয়েছিল। এ নতুন ধর্মমতে অতিন্দ্রীয়বাদী দর্শন ও প্রকৃতি পূজার মিশ্রণ ছিল। সকল চিন্তার ভিত্তি ছিল কঠোর যুক্তিবাদ। এ ধর্মে কোনো নবি বা দেব-দেবীর স্থান ছিল না। একে একটি স্বতন্ত্র ধর্ম না বলে ধর্মীয় মতবাদ হিসেবে অভিহিত করাই শ্রেয়। এ মতবাদের অনুসারীদের সম্রাটের নামে তাদের সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম এ চারটি জিনিস উৎসর্গ করতে হতো। এ ধর্মের বিধান অনুযায়ী সম্রাটকে সিজদা দিতে হতো। অতএব, উদ্দীপকে আকবরের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে ভারতবর্ষের কোন সম্রাটের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর