উদ্দীপকের প্রেসিডেন্ট মার্কোসের সাথে কোন মোগল সম্রাটের তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রেসিডেন্ট মার্কোসের সাথে মুঘল সম্রাট জাহাঙ্গীরের তুলনা করা যায়। সম্রাট জাহাঙ্গীর মুঘল বংশের চতুর্থ শাসক হিসেবে নানা গুণে গুণান্বিত ছিলেন। শাসক হিসেবে তিনি অনেক কৃতিত্ব অর্জন করেন। শাসক হিসেবে তিনি কঠোর ও কোমল উভয় চরিত্রের পরিচয় দিয়েছেন। কেননা তার শাসনামলের প্রথমদিকে নিজপুত্র খসরু সিংহাসন দখলের জন্য বিদ্রোহ করলে তিনি সসৈন্য পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করেন। তিনি বাংলায় শান্তি প্রতিষ্ঠার জন্য বারো ভূঁইয়াদের দমন করেন। এছাড়াও সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্যের আহম্মদনগরে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন এবং 'কংড়া দুর্গ' দখল করেন এবং কাশ্মিমের রাজাকে কর প্রদানে বাধ্য করেন। তিনি রাজ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ৬০টি ঘণ্টা যুক্ত ৩০ গজ লম্বা একটি সোনার শিকল তার সিংহাসন' হতে যমুনা নদী পর্যন্ত ঝুলিয়ে দেন এবং রাজ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 'দস্তকূল আমল' নামে ১২টি আইন প্রণয়ন করেন যা ন্যায়পরায়ণতার উজ্জ্বল নিদর্শন বহন করে। সম্রাট মেহের-উন-নেসাকে দেখে তার রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হন এবং বিবাহ করেন। এ বিবাহের পর মেহের-উন-নেসার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি থেকে থাকে এবং একসময় তার প্রভাব-প্রতিপত্তি এতই বেড়ে যায় যে, সম্রাট নাম মাত্রই শাসকে পরিণত হয়। উপরিউক্ত আলোচনা থেকে পরিলক্ষিত হয় যে, উদ্দীপকে প্রেসিডেন্ট মার্কোসের সাথে সম্রাট জাহাঙ্গীরের পরিণতিকেই তুলনা করা যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের প্রেসিডেন্ট মার্কোসের সাথে কোন মোগল সম্রাটের তুলনা করা যা…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর