উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? তার জীবনের প্রাথমিক সমস্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের সম্রাট বাবরের মিল রয়েছে। তিনি ক্ষমতা গ্রহণ করেই নানা সমস্যার সম্মুখীন হন।১৪৯৪ খ্রিষ্টাব্দে পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেই বাবর দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার সম্মুখীন হন। বাবর ১৪৯৭ খ্রিষ্টাব্দে মধ্য এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সুযোগে সমরখন্দ অধিকার করেন। কিন্তু ভাগ্য বিপর্যয়ে তিনি সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিস্টাব্দে পিতৃরাজ্য ফারগানাও তার হস্তচ্যুত হয়। সমরখন্দ ও ফারগানা হারিয়ে বাবর অসহায় ও ভাগ্য বিপর্যয়ে পতিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। ঐতিহাসিক আবুল কাশিম ফিরিশতা বলেন, 'He was moving from square to square like a king on chess board.' ফারগনা উদ্ধারের ব্যর্থ চেষ্টা না করে বাবর অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে ১৫০৪ খ্রিষ্টাব্দে রাজা আরঘুনকে পরাজিত করে কাবুল অধিকার করেন। অল্পদিনের মধ্যেই সমগ্র আফগানিস্তানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাবর 'বাদশাহ' উপাধি গ্রহণ করেন। সাইবানি খানের মৃত্যুর সুযোগে বাবর পারস্য সম্রাট শাহ ইসমাইলের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তার সহায়তায় ১৫১১ খ্রিষ্টাব্দে সমরখন্দ অধিকার করেন। ১৫১২ খ্রিষ্টাব্দে সাইবানি খানের পুত্রের নেতৃত্বে উজবেকদের কাছে গাজদাওয়ানের যুদ্ধে বাবর পরাজিত হলে তিনি কাবুলে ফিরে যেতে বাধ্য হন। তিনি এ সুবর্ণ সুযোগ গ্রহণ করেন এবং ১৫২৬ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল পানিপথের মহাপ্রান্তরে ইব্রাহীম লোদীর মুখোমুখি হন এবং জয়লাভ করেন। এভাবে দিল্লির সাম্রাজ্য বাবরের অধীনে আসে যা কালক্রমে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়।অতএব সম্রাট বাবরের প্রাথমিক সমস্যা ছিল তার আত্মীয়-স্বজন ও সাইবানি খানের তীব্র বিরোধিতা।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর