উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের শাসকের স্বরাজ্য থেকে বিতাড়ণ এবং তা পুনরুদ্ধারের ইতিহাস বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শাসকসম্রাট হুমায়ুনের মিল রয়েছে। তিনি শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হন। তবে পরবর্তীতে রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হন।সম্রাট বাবরের পর হুমায়ুন ১৫৩৯ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকাল ছিল মুঘল আফগান দ্বন্দ্বে চূড়ান্ত সময়। আর তাদের এ দ্বন্দ্বে নেতৃত্ব দেন শেরশাহ। এরই প্রেক্ষিতে হুমায়ূন ও শেরশাহের মধ্যে দ্বন্দ্ব ও যুদ্ধ সংঘটিত হয়। আফগানরা হুমায়ূনের বিরুদ্ধে লক্ষ্ণৌর সন্নিকটে দাদরাতে অস্ত্রধারণ করলে হুমায়ূন ১৫৩২ সালে তাদের পরাজিত করেন। ইতোমধ্যে শেরশাহ চুনার দুর্গ আক্রমণ করলে হুমায়ূন সেখানে অভিযান প্রেরণ করেন এবং শেরশাহ তার আনুগত্য স্বীকার করে। কিন্তু শেরশাহের অন্তরে সুপ্তবাসনা হলো দিল্লির মসনদে আরোহণ করা। তাই হুমায়ূন যখন গুজরাটের বিদ্রোহ দমনে ব্যস্ত তখন ১৫৩৪ খ্রিষ্টাব্দে সুরুজগড়ের যুদ্ধে জয়ী হয়ে সমগ্র বিহার দখল করে নেন। এরপর আর শেরশাহকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শেরশাহের কৌশলে পদক্ষেপ এবং হুমায়ূনের অবিবেচনাপ্রসূত কর্মকান্ড শেরশাহকে দিল্লির মসনদে অধিষ্ঠিত করে। ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে হুমায়ূনের পরাজয় ও পলায়ন শেরশাহকে এসুযোগ এনে দেয়। মূলত শেরশাহ ভারতবর্ষে আফগান শাসন প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং সফলও হয়েছিলেন। কিন্তু ১৫৪৫ খ্রিষ্টাব্দে কালিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদের বিস্ফোরণে তার আকস্মাৎ মৃত্যু ঘটলে আফগানদের শাসনের পরিসমাপ্তি ঘটে। ভাগ্যবান হুমায়ূন পুনরায় দিল্লিতে অধিষ্ঠিত হন এবং পরবর্তীতে স্বনামধন্য মুঘল শাসকেরা মুঘল শাসনকে ইতিহাসে স্থায়ী রূপ দেন। পরবর্তীতে তিনি ১৫৫৫ খ্রিষ্টাব্দে সিংহাসন পুনরুদ্ধার করে ১ বছর শাসন করে ১৫৫৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।অতএব উদ্দীপকের সম্রাট হুমায়ুনের সরাজ্য থেকে বিতাড়ন ও পুনরায় তা উদ্ধারের কথা বলা হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের শাসকের স্বরাজ্য থেকে…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর