উক্ত শুর বংশের শাসকের কৃতিত্ব পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উক্ত শুর বংশের শাসক ছিলেন শেরশাহ।পৃথিবীর ইতিহাসে যেসব ব্যক্তি দক্ষতা ও মেধা খাটিয়ে সামান্য অবস্থা থেকে শাসনক্ষমতার স্বর্ণ শিখরে উপনীত হয়েছেন, তাদের মধ্যে শেরশাহ অন্যতম। তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের শাসনের ছেদ ঘটিয়ে স্বল্পকালীন সময়ের জন্য আফগান শাসন প্রতিষ্ঠা করেন। ১৫৩৯ খ্রিষ্টাব্দে তিনি চৌসার যুদ্ধে হুমায়ূনকে পরাজিত করে ভারতবর্ষে আফগান শাসন প্রতিষ্ঠা করেন। শেরশাই সিংহাসনে বসেই রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। একে একে তিনি পাঞ্জাব, সিন্ধু, মুলতান প্রভৃতি রাজ্যভুক্ত করেন। শেরশাহ আজমীর থেকে আবু পর্বত পর্যন্ত সমগ্র ভূভাগ নিজ অধিকারে আনেন। কালিঞ্জর দুর্গ ছিল শেরশাহের শেষ অভিযান। এটিও তিনি জয় করেন। রাজস্ব ব্যৱস্থার সংস্কারের জন্য ভারতবর্ষে সর্বাধিক খ্যাতিমান শাসক ছিলেন শেরশাহ। তিনি ভূমি "জরিপের মাধ্যমে ভূমি রাজস্ব নির্ধারণ করেন। কবুলিয়ত ও 'পাট্টা একটি গভীর যোগসূত্র তৈরি হয়। ফলে সরকার কৃষি রাজস্ব থেকে কখনো বঞ্চিত হয়নি। শুল্ক ও মুদ্রানীতিও সম্রাটের গুরুত্বপূর্ণ সংস্কার ছিল। তিনি ভারতবর্ষে তঙ্কা (টাকা) ও রুপাইয়ার প্রচলন করেন। তিনি প্রায় দেড় লাখ অশ্বারোহী ও অর্ধলক্ষ পদাতিক ও গোলন্দাজ বাহিনী নিয়ে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। শেরশাহ পুলিশ ও গুপ্তচর ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সাম্রাজ্যের আইনশৃঙ্খলা ও জনগণের বিদ্রোহী মনোভাব বুঝতে সমর্থ হতেন। বিচার ব্যবস্থার সংস্কার করে তিনি সব নাগরিককে আইনের দৃষ্টিতে সমানাধিক প্রদান করেন। জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গ্র্যান্ড ট্রাংক রোড নির্মাণ করেন। রাস্তার পাশে অসংখ্য সরাইখানা নির্মাণ করেন। তিনিই প্রথম ভারতবর্ষে ডাক ব্যবস্থার প্রতিষ্ঠা করেন।উপরিউক্ত বর্ণনার ভিত্তিতে বলা যায়, শেরশাহ মাত্র পাঁচ বছরের শাসনামলে ব্যাপক সংস্কার কার্য সাধন করে ব্যাপক কৃতিত্ত্ব প্রদর্শন করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত শুর বংশের শাসকের কৃতিত্ব পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর