উদ্দীপকে সাদিয়া কোন যুদ্ধের কথা বলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাদিয়া পানিপথের প্রথম যুদ্ধের কথা বলেছে।উদ্দীপকে সাদিয়া মাধুর্য্যকে জানায় ভারতে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 'ক'-এর সাথে অন্য বংশের 'খ'-এর যুদ্ধ হয় এবং 'ক' যুদ্ধে কামান ব্যবহার করে 'খ' কে পরাজিত করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা বাবর কর্তৃক ইব্রাহিম লোদীকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার অনুরূপ। ২১ এপ্রিল ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর পাঞ্জাব দখল করে দিল্লি জয়ের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেন। বাবরের সেনাবাহিনীতে মাত্র ১২,০০০ সৈন্য ছিল। তার সাথে ছিল একদল গোলন্দাজ, ওস্তাদ আলী ও মোস্তফার মতো শক্তিশালী সামরিক নেতা এবং পাঞ্জাব হতে আগত ভারতীয় অভিজাত শ্রেণি। বাবরের হিসাবমতে, ইব্রাহিম লোদীর এক লক্ষ সৈন্য এবং ১০০ হাতি ছিল। দিল্লির নিকটবর্তী একটি গ্রামের নাম পানিপথ, বাবর ও দিল্লির রাজকীয় বাহিনী পানিপথে সৈন্য সমাবেশ করে। বাবর সৈন্যদের কয়েকটি শাখায় বিভক্ত করেন। বামপাশে তিনি পরিখা খনন করেন এবং গাছের গুড়ি দিয়ে শত্রু আক্রমণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাবর কামানের ব্যবহার সুনির্দিষ্ট করেন। অপরদিকে, ইব্রাহিম লোদীর মধ্যে যুদ্ধের গতানুগতিক কৌশল দেখা যায়। উভয় বাহিনীর মধ্যে ৭বা ৮ দিন বিক্ষিপ্তভাবে যুদ্ধ চলতে থাকে। অবশেষে উভয় বাহিনীকে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হতে হয়। ইব্রাহিম লোদী ৫,০০০০ থেকে৬,০০০০ সৈন্য নিয়ে বাবরের বাহিনীর ওপর ঝাপিয়ে পড়েন। কয়েক ঘণ্টা যুদ্ধ স্থায়ী হয়। ইব্রাহিম লোদী যুদ্ধে মারা যান এবং লোদী বংশের শাসনের যবনিকাপাত হয়।অতএব সাদিয়া পানিপথের প্রথম যুদ্ধের কথা বলেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে সাদিয়া কোন যুদ্ধের কথা বলেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর