উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলের উত্তরাধিকার দ্বন্দ্বের মিল রয়েছে। উদ্দীপকের জনাব খালেক বিত্তবান মানুষ। তার জীবদ্দশাতেই তার চারপুত্র জমিদারির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। খালেক সাহেব তার বড় পুত্রকে জমিদারি দিতে চাইলে অন্য তিন পুত্র বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহে তিন ভাই নিহত হন। কিন্তু যোগ্যতর ভাই জিতে যান এবং জামিদারি লাভ করেন। এ ঘটনা সম্রাট শাহজাহানের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের অনুরূপ। সম্রাট শাহজাহান ১৬৫৭ খ্রিস্টাব্দের ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার এ অসুস্থতার সংবাদ গুজবে পরিণত হলো যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এর ফলে সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়। এসময় সুজা ছিলেন বাংলার সুবাদার, আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার, মুরাদ গুজরাটের সুবাদার। এ সময় দারাশিকোহ আগ্রায় সম্রাটের শয্যাপাশে ছিলেন। এর ফলে অন্যান্য ভ্রাতাগণ মনে করল দারাশিকোহ তাদের বঞ্চিত করে সিংহাসন দখল করেছেন। মুরাদ গুজরাটে নিজেকে সম্রাট ঘোষণা করে রাজধানীর দিকে অগ্রসর হন। সুজা সেনাবাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন। দারাশিকোহ পুত্র সুলায়মান ও রাজা জয়সিংহের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। বারানসী ৮ কিলোমিটার দূরে বাহাদুরগড়ে সুজার বাহিনী ও দারাশিকোহর বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে সুজা পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে যান। এদিকে মুরাদ ও আওরঙ্গবের সম্মিলিত বাহিনী উজ্জয়িনীর দিকে অগ্রসর হয়ে ধর্মাটের গ্রামে তাঁবু স্থাপন করেন। যুদ্ধে দারাশিকোর বাহিনী পরাজিত হয়। এরপর ১৬৫৮ খ্রিষ্টাব্দে সামুগড়ের যুদ্ধে দারাশিকোহ পরাজিত হন। বিজয়ী আওরঙ্গজেব মুরাদকে বাদ দিয়ে ১৬৫৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে সিংহাসনে আরোহণ করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর