ভ্রাতৃ সংগ্রামের ফলাফল কী হয়েছিল? বিশ্লেষণ কর।
উত্তর: সম্রাট 'শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে তৃতীয় পুত্র আওরঙ্গজেব সফলতা লাভ করেছিল। ১৬৫৮ খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেব তার দূরদর্শিতা দ্বারা অপর তিন ভ্রাতাকে পরাজিত করে সিংহাসন দখল করেন। আওরঙ্গজেবের দূরদর্শিতা, সামরিক প্রতিভা ও দলগঠনের ক্ষমতা তার সাফল্যের প্রধান কারণ। তিনি ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান। এ কারণে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা তাকে নানাভাবে সাহায্য করেছিল। শাহজাহানের দুর্বলতা ও নির্বুদ্ধিতা আওরঙ্গজেবের সফলতার অন্যতম কারণ। তিনি তার মিথ্যা মৃত্যুসংবাদের প্রচার বন্ধ করার কোনো চেষ্টাই করেননি। দারার গোলন্দাজ বাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের গোলন্দাজ বাহিনী অধিকতর সুদক্ষ ও শক্তিশালী ছিল। দাবার অধীনে মুঘল বাহিনী ও রাজপুত বাহিনীর মধ্যে সংহতি ও ঐক্যের অভাব ছিল। যুগ্ম নেতৃত্বাধীনে যুদ্ধ পরিচালনার ফলে শিবিরে বার বার বিপর্যয় দেখা দিয়েছিল। দারার চেয়ে আওরঙ্গজেব ছিলেন অধিকতর কূটকৌশলী ও দূরদর্শী। তার এ দূরদর্শিতাই উত্তরাধিকার যুদ্ধে সফলতা এনে দেয়। এ যুদ্ধে আওরঙ্গজেব ভ্রাতৃযুদ্ধে জয় লাভ করে মুঘল সিংহাসনে আরোহণ করলে একজন সৎ, ন্যয়বান ও ধার্মিক শাসকের উদ্ভব হয়। পরিশেষে বলা জয়ায়, আওরঙ্গজেবের জয় ছিল অযোগ্যতা ও অদূরদর্শিতার ওপ্তর যোগ্যতা ও দূরদর্শিতার বিজয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ভ্রাতৃ সংগ্রামের ফলাফল কী হয়েছিল? বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর