উদ্দীপকে সম্রাট 'ফ'-এর সাথে মুঘল সম্রাট আকবরের কোন নীতি সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সম্রাট 'ফ'-এর সাথে মুঘল সম্রাট আকবরের রাজপুতদের সাথে তার বৈবাহিক সম্পর্ক স্থাপন নীতি তথা রাজপুত নীতির সামঞ্জস্য রয়েছে।সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দু জাগরণের নেতৃত্বদানকারী রণদক্ষ ও নির্ভীক রাজপুতদের সহযোগিতা ও সহানুভূতি লাভের জন্য তাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন। ১৫৬২ খ্রিষ্টাব্দে তিনি অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধাবাঈকে বিবাহ করেন। ১৫৭০ খ্রিষ্টাব্দে তিনি জয়পুরের ভগবান দাসের কন্যার সাথে পুত্র সেলিমের বিবাহ দেন। এভাবে সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দুদের সর্বাপেক্ষা সাহসী, শক্তিশালী ও বিশ্বস্ত বীরদের সর্বাত্মক সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব ও সম্প্রীতি। লাভে সক্ষম হন। আবুল ফজলের 'আইন-ই-আকবরী' হতে পাওয়া যায় আকবর রাজপুতদের প্রশাসনিক ও সামরিক বিভাগের উচ্চপদগুলোতে 'নিযুক্ত করে তাদের সহানুভূতি ও সহযোগিতা লাভ করেন। অপরদিকে, বিজিত রাজ্যগুলোর রাজপুতদের হস্তে শাসন ভার ছেড়ে দিয়ে তাদের সহযোগিতা লাভ করেন। প্রদত্ত উদ্দীপকটি পাঠ করলে আমরা সম্রাট আকবর কর্তৃক রাজপুতদের সঙ্গে যে নীতি অবলম্বন করেছিলেন, সে নীতির অনুরূপ নীতিই আমরা সম্রাট 'ফ'-এর গৃহীত কর্মকান্ডে দেখতে পাই।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে সম্রাট 'ফ'-এর সাথে মুঘল সম্রাট আকবরের কোন নীতি সামঞ্জস্যপূ…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর