উদ্দীপকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার সাথে কোন যুদ্ধের মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার সাথে গোগরার যুদ্ধের মিল লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, সম্রাট হাবিব শাহ তার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করার পর পুত্রকে অগ্রভাগে পাঠিয়ে 'ক' দলপতিগণকে দমন করার উদ্দেশ্যে যুদ্ধে যাত্রা করেন। পথিমধ্যে অনেক দলপতি তার বশ্যতা স্বীকার করেন। পরবর্তীতে সম্রাট হাবিব এক নদীর তীরে সম্মিলিত বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। এটাই ছিল সম্রাট হাবিবের ঘটনাবহুল জীবনের শেষ যুদ্ধ। যা গোগরার যুদ্ধকে নির্দেশ করে। কেননা এটি ছিল সম্রাট বাবরের জীবনে শেষ যুদ্ধ। দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদীর ভাই ও জৌনপুরের শাসনকর্তা ছিলেন মাহমুদ লোদী। বাংলার শাসক নুসরত শাহ ছিলেন ইব্রাহিম লোদীর জামাতা এবং বিহারের শাসনকর্তা ছিলেন শেরশাহ। মাহমুদ লোদী খানুয়ার যুদ্ধে বাবরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেখান হতে তিনি পালিয়ে এসে উত্তর প্রদেশের পূর্বাংশে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন। বাবর তার পুত্র আসকারীর নেতৃত্বে একটি অগ্রবর্তী বাহিনী মাহমুদ লোদীর বিরুদ্ধে প্রেরণ করেন। তিনি নিজে একটি ছোট বাহিনী নিয়ে অগ্রবর্তী বাহিনীকে অনুসরণ করেন। মুঘল বাহিনী পথিমধ্যে কনৌজ, বারানসি, এলাহাবাদ দখল করে। বাবরের আগমনের সংবাদে আফগান সর্দারদের কেউ কেউ বাবরের বশ্যতা স্বীকার করেন। মাহমুদ লোদী ভাতিজি জামাই বাংলার শাসক নুসরত শাহের শরণাপন্ন হন। মাহমুদ লোদী, বিহারের শেরখান ও বাংলার শাসক নুসরত শাহ সম্মিলিতভাবে বাবরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ১৫২৯ খ্রিষ্টাব্দের ৬ মে পাটনার উত্তরে গঙ্গার সঙ্গে গোগরা নদীর মোহনায় উভয় বাহিনী মুখোমুখি হয়। আফগান বাহিনী এ যুদ্ধে পরাজিত হয়। তাদের পরাজিত হওয়ার মাধ্যমে লোদী বংশের শেষ ভরসা মাহমুদ লোদীর শাসনের সম্ভাবনাটুকুও বিনষ্ট হয়। অতএব উদ্দীপকে সম্রাট বাবরের গোগরার যুদ্ধের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার সাথে কোন যুদ্ধের মিল লক্ষ কর…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর