শেয়ারFacebookWhatsApp

দীন-ই ইলাহির সদস্য সংখ্যা কত ছিল?

উত্তর: দীন-ই ইলাহির সদস্য সংখ্যা ছিল ১৮ জন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

দীন-ই ইলাহির সদস্য সংখ্যা কত ছিল?

উদ্দীপক

জনাব খালেক বিত্তবান মানুষ। তার জীবদ্দশাতেই তার চারপুত্র জমিদারির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। খালেক সাহেব তার বড় পুত্রকে জমিদারি দিতে চাইলে অন্য তিন পুত্র বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহে তিন ভাই নিহত হন। কিন্তু যোগ্যতর ভাই জিতে যান এবং জামিদারি লাভ করেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025

উত্তর

দীন-ই ইলাহির সদস্য সংখ্যা ছিল ১৮ জন।

উত্তর

পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এ যুদ্ধে বাবর বিজয়ী হয় এবং ইব্রাহিম লোদী পরাজিত হন। এ যুদ্ধের ফলে তিন শতাব্দীর অধিক কাল স্থায়ী লোদী বংশের শাসনের পরিসমাপ্তি ঘটে। ইব্রাহীম লোদীর ব্যক্তিগত দুর্বলতা, অকর্মণ্যতা এবং অপরিণামদর্শিতা এবং তার সেনাবাহিনীর অপটুতা ও আত্মীয়-স্বজনের বিরোধিতার ফলেই সুদক্ষ সেনাপতি, দৃঢ়সংকল্প ও অদম্য স্পৃহার অধিকারী বাবরের হাতে তার শোচনীয় পরাজয় ঘটে। ড. ঈশ্বরীপ্রসাদ বলেন, "পানিপথের যুদ্ধ দিল্লি সাম্রাজ্যকে বাবরের হস্তগত করে। লোদী বংশের ক্ষমতা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং হিন্দুস্থানের সার্বভৌমত্ব চাগতাই তুর্কিদের নিকট হস্তান্তরিত হয়।"

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলের উত্তরাধিকার দ্বন্দ্বের মিল রয়েছে। উদ্দীপকের জনাব খালেক বিত্তবান মানুষ। তার জীবদ্দশাতেই তার চারপুত্র জমিদারির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। খালেক সাহেব তার বড় পুত্রকে জমিদারি দিতে চাইলে অন্য তিন পুত্র বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহে তিন ভাই নিহত হন। কিন্তু যোগ্যতর ভাই জিতে যান এবং জামিদারি লাভ করেন। এ ঘটনা সম্রাট শাহজাহানের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের অনুরূপ। সম্রাট শাহজাহান ১৬৫৭ খ্রিস্টাব্দের ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার এ অসুস্থতার সংবাদ গুজবে পরিণত হলো যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এর ফলে সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়। এসময় সুজা ছিলেন বাংলার সুবাদার, আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার, মুরাদ গুজরাটের সুবাদার। এ সময় দারাশিকোহ আগ্রায় সম্রাটের শয্যাপাশে ছিলেন। এর ফলে অন্যান্য ভ্রাতাগণ মনে করল দারাশিকোহ তাদের বঞ্চিত করে সিংহাসন দখল করেছেন। মুরাদ গুজরাটে নিজেকে সম্রাট ঘোষণা করে রাজধানীর দিকে অগ্রসর হন। সুজা সেনাবাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন। দারাশিকোহ পুত্র সুলায়মান ও রাজা জয়সিংহের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। বারানসী ৮ কিলোমিটার দূরে বাহাদুরগড়ে সুজার বাহিনী ও দারাশিকোহর বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে সুজা পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে যান। এদিকে মুরাদ ও আওরঙ্গবের সম্মিলিত বাহিনী উজ্জয়িনীর দিকে অগ্রসর হয়ে ধর্মাটের গ্রামে তাঁবু স্থাপন করেন। যুদ্ধে দারাশিকোর বাহিনী পরাজিত হয়। এরপর ১৬৫৮ খ্রিষ্টাব্দে সামুগড়ের যুদ্ধে দারাশিকোহ পরাজিত হন। বিজয়ী আওরঙ্গজেব মুরাদকে বাদ দিয়ে ১৬৫৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে সিংহাসনে আরোহণ করেন।

উত্তর

সম্রাট 'শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে তৃতীয় পুত্র আওরঙ্গজেব সফলতা লাভ করেছিল। ১৬৫৮ খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেব তার দূরদর্শিতা দ্বারা অপর তিন ভ্রাতাকে পরাজিত করে সিংহাসন দখল করেন। আওরঙ্গজেবের দূরদর্শিতা, সামরিক প্রতিভা ও দলগঠনের ক্ষমতা তার সাফল্যের প্রধান কারণ। তিনি ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান। এ কারণে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা তাকে নানাভাবে সাহায্য করেছিল। শাহজাহানের দুর্বলতা ও নির্বুদ্ধিতা আওরঙ্গজেবের সফলতার অন্যতম কারণ। তিনি তার মিথ্যা মৃত্যুসংবাদের প্রচার বন্ধ করার কোনো চেষ্টাই করেননি। দারার গোলন্দাজ বাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের গোলন্দাজ বাহিনী অধিকতর সুদক্ষ ও শক্তিশালী ছিল। দাবার অধীনে মুঘল বাহিনী ও রাজপুত বাহিনীর মধ্যে সংহতি ও ঐক্যের অভাব ছিল। যুগ্ম নেতৃত্বাধীনে যুদ্ধ পরিচালনার ফলে শিবিরে বার বার বিপর্যয় দেখা দিয়েছিল। দারার চেয়ে আওরঙ্গজেব ছিলেন অধিকতর কূটকৌশলী ও দূরদর্শী। তার এ দূরদর্শিতাই উত্তরাধিকার যুদ্ধে সফলতা এনে দেয়। এ যুদ্ধে আওরঙ্গজেব ভ্রাতৃযুদ্ধে জয় লাভ করে মুঘল সিংহাসনে আরোহণ করলে একজন সৎ, ন্যয়বান ও ধার্মিক শাসকের উদ্ভব হয়। পরিশেষে বলা জয়ায়, আওরঙ্গজেবের জয় ছিল অযোগ্যতা ও অদূরদর্শিতার ওপ্তর যোগ্যতা ও দূরদর্শিতার বিজয়।
HSCIslamic History 2nd paperবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।