শেয়ারFacebookWhatsApp

সম্রাট বাবর কত সালে মারা যান?

উত্তর: সম্রাট বাবর ১৫৩০ সালে মারা যান।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সম্রাট বাবর কত সালে মারা যান?

উদ্দীপক

আহমাদ উল্লাহ একাদশ শ্রেণির ছাত্র। সে ভারতবর্ষের ইতিহাস গড়তে গিয়ে জানতে পারেন এখানে এমন একজন সম্রাট ছিলেন যার সুবাদার সপ্তদশ শতকের শুরুতে বাংলার জমিদারদের পরাজিত করে বাংলা তার সাম্রাজ্যভুক্ত করেন এবং ঐ সম্রাটের নামানুসারে বর্তমান ঢাকার সন্নিকটে নতুন রাজধানী স্থাপন করেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025

উত্তর

সম্রাট বাবর ১৫৩০ সালে মারা যান।

উত্তর

মুঘল সম্রাট হুমায়ুন দিল্লিতে দিনপানাহ নামে একটি শহর নির্মাণ করেন। এটি ১৫৩৩ সালে যমুনা নদীর তীরে প্রতিষ্ঠা করা হয়। তবে শেরশাহ ক্ষমতা গ্রহণ করে এ শহরকে ধ্বংস করে পুরান কিলা দুর্গ নির্মাণ করেন। তবে সম্রাট হুমায়ুন রাজ্য পুনরুদ্ধার করে এ শহরটি পুননির্মাণ করেন। দিন পানাহ শহরের নিকটেই সম্রাট হুমায়ুনে সমাধি অবস্থিত।

উত্তর

উদ্দীপকে ভারতবর্ষের মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে আহমাদ উল্লাহ জানতে পারে এখানে এমন একজন সম্রাট ছিলেন যার সুবাদার সপ্তদশ শতকের শুরুতে বাংলার জমিদারদের পরাজিত করে বাংলা তার সম্রাজ্যভুক্ত করেন এবং ঐ সম্রাটের নামানুসারে বর্তমান ঢাকার সন্নিকটে নতুন রাজধানী স্থাপন করেন। যা সম্রাট জাহাঙ্গীরের সাথে সাদৃশ্যপূর্ণ। আগস্ট ১৫৬৯ খ্রিষ্টাব্দে অম্বরের রাজকন্যা যোধাবাঈ (মুসলিম নাম মরিয়ম)-এর গর্ভে সম্রাট আকবরের ঔরসে সম্রাট জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন। ফতেহপুর সিক্রির বিখ্যাত দরবেশ সাধক শেখ সেলিম চিশতী (র)-এর নামানুসারে নবজাত যুবরাজের নাম রাখা হয় সেলিম। সম্রাট আকবর আদর করে তাকে 'শেখ বাবা' বলে ডাকতেন। যুবরাজ সেলিম আব্দুর রহিম খান-ই-খানানের সান্নিধ্যে আরবি, ফার্সি, তুর্কি, ইতিহাস, ভূগোল, গণিত ইত্যাদি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। বহু শিক্ষক তাকে শিক্ষাদান করেন। ১৫৮৬ খ্রিস্টাব্দে ১৫ বছর বয়সে জাহাঙ্গীর ভগবান দাসের কন্যা মানবাঈকে বিবাহ করেন। ২৪ অক্টোবর ১৬০৫ খ্রিষ্টাব্দে ৩৬ বছর বয়সে আগ্রায় নূরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে তিনি সিংহাসনে আরোহণ করেন। তার সময়ে বাংলায় নিযুক্ত মুঘল সুবাদার ইসলাম খান বারো ভুইয়াদের দমন করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। ইসলাম খান ঢাকার নিকটে সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীর নগর শহর নির্মাণ করেন। অতএব উদ্দীপকে সম্রাট জাহাঙ্গীরের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সম্রাট হলেন জাহাঙ্গীর। আইনের শাসনের প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান অনস্বীকার্য। সম্রাট জাহাঙ্গীর সাম্রাজ্যের শান্তিশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ১২টি আইন জারি করেন। এ ১২টি আইন হলো- ১. বিভিন্ন ধরনের শুল্ককর নিষিদ্ধকরণ, ২. চুরি ও চৌর্যবৃত্তি নিয়ন্ত্রণ, ৩. মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার, ৪. মদ ও অন্যান্য উত্তেজক পানীয় নিষিদ্ধকরণ, ৫. জোরপূর্বক সম্পত্তি দখল ও অপরাধীর নাক-কান কাটা নিষিদ্ধকরণ, ৬. জোরপূর্বক সম্পত্তি দখল নিষিদ্ধকরণ; ৭. হাসপাতাল নির্মাণ ও চিকিৎসকদের নিয়োগ, ৮. নির্দিষ্ট দিনগুলোতে জীবহত্যা নিষিদ্ধকরণ, ৯. রবিবারের প্রতি সম্মান প্রদর্শন, ১০. মনসব ও জায়গির স্থায়ীকরণ, ১১. আইমা জমির নির্দিষ্টকরণ, ১২. দুর্গ ও কারাগারে বন্দির প্রতি রাজনৈতিক ক্ষমা ঘোষণা। সম্রাট জাহাঙ্গীর এ আদেশগুলো ঘোষণা করলেও কার্যকরী করার ব্যাপারে কোনো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেননি। তবে এ আইনগুলো তেমনভাবে বাস্তবায়িত হয়নি। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনসাধারণের সান্নিধ্যে আসার জন্য তিনি ৬০টি ঘণ্টা বেঁধে একটি শিকল রাজপ্রাসাদের বাইরে বেঁধে দেন। তিনি দিনে তিনবার সরাসরি জনগণের ফরিয়াদ শোনার ব্যবস্থা গ্রহণ করেন। কতিপয় বন্দিকে রাজমুক্তি প্রদান করেন। তিনি গরিব-দুঃখীদের আর্থিক সাহায্য প্রদান করেন। এতে জনসাধারণের মাঝে তাঁর উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়। অতএব বলা যায়, সম্রাট জাহাঙ্গীর ১২টি আইন প্রণয়ন করে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। তিনি ৬০টি ঘণ্টা বেঁধে জনগণের বিচার পাবার পথ। প্রশস্ত করেন।
HSCIslamic History 2nd paperবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।