শেয়ারFacebookWhatsApp

দ্বীন-ই-ইলাহি বলতে কী বোঝায়?

উত্তর: সম্রাট আকবর ১৫৮২ খ্রিষ্টাব্দে তার নতুন ধর্মমত দ্বীন-ই-ইলাহির প্রবর্তন করেন। এ ধর্মমতের কলেমা ছিল 'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকবারু খলিফাতুল্লাহ।' দ্বীন-ই-ইলাহির ধর্মমতে দীক্ষিত হতে হলে একজনকে সম্রাটের নামে জীবন, ধর্ম, সম্মান ও সম্পত্তি উৎসর্গ করতে। হতো এবং সম্রাটকে সেজদা করতে হতো। এছাড়া তার প্রবর্তিত দ্বীন-ই-ইলাহির সেজদা প্রথা, অগ্নিকে পবিত্র মনে করা, প্রাসাদে রাজপুত স্ত্রীদের পূজার অনুমতি প্রদান ইত্যাদি ইসলাম বিরোধী কার্যকলাপ ধর্মের অঙ্গ হিসেবে বিবেচিত হতো।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

দ্বীন-ই-ইলাহি বলতে কী বোঝায়?

উদ্দীপক

সাদিয়া ও মাধুর্য মুঘল সাম্রাজ্য নিয়ে কথা বলছিল। সাদিয়-মাধুর্যকে জানায় এই সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথমদিকে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 'ক'-এর সাথে অন্য বংশের শাসক 'খ'-এর 'ঢ' নামক স্থানে এক যুদ্ধ হয়। এই যুদ্ধে 'ক' কামান ব্যবহার করেন এবং 'খ' নামক শাসক শোচনীয় পরাজয়বরণ করেন। এবং 'খ' নামক শাসকের বংশের পরিসমাপ্তি ঘটে। মাধুর্য বিষয়টির সাথে একমত পোষণ করে এবং বলে এই যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতবর্ষে মুঘল রাজত্বের সূচনা হয়।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

কালিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদ বিস্ফোরণে আহত হয়ে ১৫৪৫ সালে শেরশাহ মৃত্যুবরণ করেন।

উত্তর

সম্রাট আকবর ১৫৮২ খ্রিষ্টাব্দে তার নতুন ধর্মমত দ্বীন-ই-ইলাহির প্রবর্তন করেন। এ ধর্মমতের কলেমা ছিল 'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকবারু খলিফাতুল্লাহ।' দ্বীন-ই-ইলাহির ধর্মমতে দীক্ষিত হতে হলে একজনকে সম্রাটের নামে জীবন, ধর্ম, সম্মান ও সম্পত্তি উৎসর্গ করতে। হতো এবং সম্রাটকে সেজদা করতে হতো। এছাড়া তার প্রবর্তিত দ্বীন-ই-ইলাহির সেজদা প্রথা, অগ্নিকে পবিত্র মনে করা, প্রাসাদে রাজপুত স্ত্রীদের পূজার অনুমতি প্রদান ইত্যাদি ইসলাম বিরোধী কার্যকলাপ ধর্মের অঙ্গ হিসেবে বিবেচিত হতো।

উত্তর

উদ্দীপকে সাদিয়া পানিপথের প্রথম যুদ্ধের কথা বলেছে।উদ্দীপকে সাদিয়া মাধুর্য্যকে জানায় ভারতে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 'ক'-এর সাথে অন্য বংশের 'খ'-এর যুদ্ধ হয় এবং 'ক' যুদ্ধে কামান ব্যবহার করে 'খ' কে পরাজিত করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা বাবর কর্তৃক ইব্রাহিম লোদীকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার অনুরূপ। ২১ এপ্রিল ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর পাঞ্জাব দখল করে দিল্লি জয়ের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেন। বাবরের সেনাবাহিনীতে মাত্র ১২,০০০ সৈন্য ছিল। তার সাথে ছিল একদল গোলন্দাজ, ওস্তাদ আলী ও মোস্তফার মতো শক্তিশালী সামরিক নেতা এবং পাঞ্জাব হতে আগত ভারতীয় অভিজাত শ্রেণি। বাবরের হিসাবমতে, ইব্রাহিম লোদীর এক লক্ষ সৈন্য এবং ১০০ হাতি ছিল। দিল্লির নিকটবর্তী একটি গ্রামের নাম পানিপথ, বাবর ও দিল্লির রাজকীয় বাহিনী পানিপথে সৈন্য সমাবেশ করে। বাবর সৈন্যদের কয়েকটি শাখায় বিভক্ত করেন। বামপাশে তিনি পরিখা খনন করেন এবং গাছের গুড়ি দিয়ে শত্রু আক্রমণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাবর কামানের ব্যবহার সুনির্দিষ্ট করেন। অপরদিকে, ইব্রাহিম লোদীর মধ্যে যুদ্ধের গতানুগতিক কৌশল দেখা যায়। উভয় বাহিনীর মধ্যে ৭বা ৮ দিন বিক্ষিপ্তভাবে যুদ্ধ চলতে থাকে। অবশেষে উভয় বাহিনীকে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হতে হয়। ইব্রাহিম লোদী ৫,০০০০ থেকে৬,০০০০ সৈন্য নিয়ে বাবরের বাহিনীর ওপর ঝাপিয়ে পড়েন। কয়েক ঘণ্টা যুদ্ধ স্থায়ী হয়। ইব্রাহিম লোদী যুদ্ধে মারা যান এবং লোদী বংশের শাসনের যবনিকাপাত হয়।অতএব সাদিয়া পানিপথের প্রথম যুদ্ধের কথা বলেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মাধুর্য্যর মতামত তথা উক্ত যুদ্ধে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে জয় লাভ করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে বাবর তার বাহিনী নিয়ে দিল্লি ও আগ্রা দখল করেন। ১৫২৬ সালের ২৭ এপ্রিল দিল্লির জামে মসজিদে জহির উদ্দিন মুহাম্মদ বাবরের নামে জুমার দিনের খুৎবা পাঠ করা হয়। এভাবে বাবর দিল্লি ও আগ্রা দখল করে দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে ভারতে মুঘল সম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। এ যুদ্ধে ইব্রাহিম লোদী শোচনীয়ভাবে পরাজয় বরণ করলে দিল্লি সালতানাতের পতন। ঘটে এবং লোদী বংশের শাসনের অবসান হয়। পাশাপাশি সম্রাট বাবর ভারতবর্ষে মুঘল বংশের শাসনের গোড়াপত্তন করেন। মুঘল সম্রাট বাবর ইব্রাহিম লোদীর চেয়ে সবদিক দিয়ে সেরা ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, কৃশলী সেনাপতি ও দূরদর্শী রাজনীতিবিদ তার মেধা, দক্ষতা ও পরিশ্রম তাকে ইতিহাসের সোনালি পাতায় স্থায়ী আসন করে দেয়। ঐতিহাসিক লেনপুল বলেন, তার ভারত বিজয় তাকে ইতিহাসে স্থায়ী আসন দিয়েছে, যা একটি রাজবংশ প্রতিষ্ঠার পথ খুলে দেয়। বাবর প্রতিষ্ঠিত মুঘল বংশ ভারতে ১৮৫৮ সাল পর্যন্ত শাসন পরিচালনা করে। বাবর প্রাদেশিক শাসনকার্য পরিচালনার জন্য প্রত্যেক প্রদেশে ওয়ালি ও একজন দিওয়ান, শিকদার এবং কোতোয়াল নিয়োগ করেন। তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন। তিনি দিল্লি ও আগ্রার ২০টি উদ্যান, বহু পাকা নর্দমা, সেতু, অট্রালিকা নির্মাণ করেন। বাবর একজন সুসাহিত্যিক, নিপুন সমালোচক ও হস্তশিল্প বিশারদ হিসেবে কৃতিত্বের দাবিদার। বাবরনামা তার গদ্য রচনার শ্রেষ্ঠ নিদর্শন, মধ্যযুগের ইতিহাসে বাবর সর্বাপেক্ষা আকর্ষণীয় ও ব্যক্তিত্বসম্পন্ন নরপতি, দুঃসাহসী যোদ্ধা, শাসক ও পণ্ডিত ব্যক্তি হিসেবে তিনি মধ্যযুগের যেকোনো কৃতি শাসকের সমকক্ষতা দাবি করতে পারেন।অতএব, পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ী হয়ে বাবর ভারতে ১৫২৬ সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাই মাধুর্য্যের মতামতটি যথার্থ।
HSCIslamic History 2nd paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।